News Flash

  • Home
  • প্রধান খবর
  • জমি সংক্রান্ত বিবাদে চলল গুলি, হারদোইয়ে দুষ্কৃতী-হামলায় খুন বাবা ও ছেলে
Image

জমি সংক্রান্ত বিবাদে চলল গুলি, হারদোইয়ে দুষ্কৃতী-হামলায় খুন বাবা ও ছেলে

হারদোই, ২৭ অক্টোবর (হি.স.): জমি সংক্রান্ত বিবাদের জেরে উত্তর প্রদেশের হারদোই জেলায় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন বাবা ও ছেলে। লাঠি দিয়ে মারধর করা হয়েছে ওই পরিবারের সদস্য আরও ৩ জনকে। হারদোই জেলার ভাদাইচা গ্রামের ঘটনা।

পুলিশ সুপার রাজেশ দ্বিবেদী জানিয়েছেন, কোতয়ালি থানার অন্তর্গত ভাদাইচা গ্রামে দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ চলছিল অনেকদিন ধরে। বুধবার ঝামেলা হয় দুই পরিবারের মধ্যে। বাবু সিংয়ের বাড়ির বাইরে বসে থাকা কয়েকজনের সঙ্গে গুড্ডু সিংয়ের পরিবারের সদস্যদের বচসা শুরু হয়। বচসা থেকে ঝামেলা আরও চরমে পৌঁছয়।
পুলিশ সুপার আরও জানিয়েছেন, বচসার মধ্যেই গুড্ডু সিং নিজের রাইফেল নিয়ে ঘটনাস্থলে আসে এবং ৫ রাউন্ড গুলি চালায়। মৃত্যু হয় বাবু সিং ও তাঁর ছেলে লাকির। এছাড়াও বাবু সিংয়ের পরিবারের ৩ জন সদস্যকে লাঠি দিয়ে মারধর করে গুড্ডু সিং ও তার পরিবারের সদস্যরা। পুলিশ গুড্ডু সিংকে গ্রেফতার করেছে ও তার রাইফেল বাজেয়াপ্ত করেছে।

Releated Posts

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top