News Flash

  • Home
  • প্রধান খবর
  • বারামুল্লায় জঙ্গিদের গুলিতে সেনা জওয়ান জখম, সন্ত্রাসীদের ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী
Image

বারামুল্লায় জঙ্গিদের গুলিতে সেনা জওয়ান জখম, সন্ত্রাসীদের ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী

শ্রীনগর, ২৬ অক্টোবর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন একজন সেনা জওয়ান। বুধবার উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার ওয়ানসিরান তরিপোরা এলাকায় জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন একজন জওয়ান। গুলি বিনিময় শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে একজন সেনা জওয়ানের পায়ে গুলি লাগে, চিকিৎসার জন্য তাঁকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া যায় উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার ওয়ানসিরান তরিপোরা এলাকায় লুকিয়ে রয়েছে কয়েকজন সন্ত্রাসবাদী, সেই খবর পাওয়ার পর বুধবার ওই এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। জঙ্গিদের গুলিতে জখম হয়েছেন একজন জওয়ান। সন্ত্রাসবাদীরা যাতে পালিয়ে যেতে না পারে, তাই গোটা এলাকা ঘিরে রেখেছে সুরক্ষা বাহিনী।

Releated Posts

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top