News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য অনূর্ধ্ব-‌১৫ দাবা সম্পন্ন, দিগন্ত ও অর্শিয়া চ্যাম্পিয়ন
Image

রাজ্য অনূর্ধ্ব-‌১৫ দাবা সম্পন্ন, দিগন্ত ও অর্শিয়া চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর।। চ্যাম্পিয়ন হলো দিগন্ত রায় এবং অর্শিয়া দাস। রাজ্য অনূর্ধ্ব-‌১৫ দাবা প্রতিযোগিতায়। এন এস আর সি সি-‌র যোগা হলঘরে হয় আসর। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে। তাতে বালক বিভাগে সাড়ে ৪ পয়েন্ট পেয়ে শীর্ষে ছিলেন দিগন্ত রায় এবং দেবাঙ্কুর ব্যানার্জি। শেষে ভোকলসে দেবাংকুরকে পেছনে ফেলে রাজ্য সেরা হয় দিগন্ত। দুজনই অপরাজিত ভাবে রাজ্য সেরা এবং রানার্স হয়। ৪ পয়েন্ট পেয়ে ভোকলসে তৃতীয় এবং চতুর্থ স্থান দখল করে যথাক্রমে অগ্রজিৎ পাল এবং শাক্য সিংহ মোদক। বালিকা বিভাগে প্রত্যাশিতভাবেই অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বিষ্ময় বালিকা অর্শিয়া দাস। ৪ রাউন্ডে পুরো ৪ পয়েন্ট পেয়ে। ৩ পয়েন্ট পেয়ে ভোকলসে দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে মেট্রিক্স চেস আকাদেমির অদৃজা দেবনাথ এবং একান্তিকা সরকার। আড়াই পয়েন্ট পেয়ে চতুর্থ স্থান দখল করে মেট্রিক্স চেস আকাদেমির উদয়পুর শাখার রাধিকা মজুমদার। খেলা পরিচালনা করেন অনুপম ভট্টাচার্য। আসর সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় উদ্যোক্তা কমিটির সচিব অভিজিৎ ঘোষ সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top