News Flash

  • Home
  • খেলা
  • মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে জাতীয় খো খো-র জন্য রাজ্যদল ঘোষিত
Image

মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে জাতীয় খো খো-র জন্য রাজ্যদল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর।। জাতীয় খো-খো’র আসর এবার বসছে পশ্চিমবঙ্গের হুগলিতে। ত্রিপুরার খো-খো দল এতে অংশ নেবে বলে প্রয়োজনীয় প্রস্তুতি চলছে জোর কদমে। আসন্ন ৫৫ তম সিনিয়র পুরুষ এবং ৪১ তম জুনিয়র বালক বালিকা জাতীয় খো-খো আসরে অংশগ্রহণের জন্য রাজ্য দল গঠন করা হয়েছে। দুই বিভাগে কুড়ি জন করে এবং এক বিভাগের ১৭ জন খেলোয়াড়দের নিয়ে সম্ভাব্য দল গঠন করে ত্রিপুরা খো-খো অ্যাসোসিয়েশন ইতিমধ্যে ঘোষণাও করেছে। গত রবিবার রানিরবাজার স্কুল মাঠে রাজ্য সংস্থার উদ্যোগে নির্বাচনী শিবির অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র ও জুনিয়র বিভাগে প্রায় দুই শতাধিক খেলোয়াড় অংশ নিয়েছিল। যাদের মধ্য থেকে প্রাথমিক বাছাই করেই সম্ভাব্য তিনটি দল গঠন করা হয়েছে। তাঁরা জাতীয় জুনিয়র আসরে ছেলে ও মেয়ে দুই বিভাগে এবং সিনিয়র পুরুষ বিভাগে অংশ নেবে। জাতীয় আসরকে সামনে রেখে রাজ্য দলের একটি প্রস্তুতি ক্যাম্পও অনুষ্ঠিত হবে। সিনিয়র বিভাগের জন্য ১৭ জনের রাজ্য দল ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য আগামী ২০ থেকে ২৪ নভেম্বর মহারাষ্ট্রের ওসনামাবাদে জাতীয় ৫৫-তম সিনিয়র খো-খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া, আগামী ২৬ থেকে ৩১ ডিসেম্বর পশ্চিমবঙ্গের হুগলিতে বাঁশবেরিয়ায় ৪১ তম জাতীয় জুনিয়র খো-খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top