News Flash

  • Home
  • খেলা
  • ঘরোয়া বি-ডিভিশন ফুটবল ফের পিছুলো : সম্ভাবনা ২৯ শে
Image

ঘরোয়া বি-ডিভিশন ফুটবল ফের পিছুলো : সম্ভাবনা ২৯ শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর।। আবারও পিছিয়ে গেলো দ্বিতীয় ডিভিশন ফুটবল। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন সূচীতে ২৬ অক্টোবর থেকে আসর শুরু হওয়ার কথা ছিলো। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ত্রিবেণী সঙ্ঘ এবং ত্রিপুরা পুলিস। ম্যাচটি উদয়পুরের চন্দ্রপুর স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার লিগ কমিটির সচিব মনোজ দাস জানান, আজ থেকে খেলা শুরু হচ্ছে না। উদয়পুরের মাতাবাড়িতে বুধবার পর্যন্ত থাকবে মেলা। ফলে গাড়ি চলাচলে অসুবিধের সম্মুখিন হবে। এছাড়া চন্দ্রপুর মাঠে এখন ভালো খেলার উপযুক্ত নেই। ফলে আপাতত উদয়পুরে খেলা হবে না। সম্ভবত:‌ ২৯ অক্টোবর থেকে আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামের অ্যাস্ট্রো টার্ফে খেলা শুরু হতে পারে। তবে ক্রীড়ামন্ত্রী থেকে যদি সবুজ সঙ্কেত পাওয়া যায়। আজ তা চূড়ান্ত হবে। ফলে আবারও পিছিয়ে গেলো রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবল। আর এতে করে বিশেষ করে অনিবার্য কারণে ক্লাবগুলোর খরচাও বেড়ে যাচ্ছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top