News Flash

  • Home
  • দিনের খবর
  • আরিফের বিরুদ্ধে তোপ পিনারাইয়ের, বললেন সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা রাজ্যপালের কর্তব্য
Image

আরিফের বিরুদ্ধে তোপ পিনারাইয়ের, বললেন সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা রাজ্যপালের কর্তব্য

তিরুবনন্তপুরম, ২৪ অক্টোবর (হি.স.): কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের বিরুদ্ধে তোপ দাগলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সাম্প্রতিক নির্দেশের প্রেক্ষিতে তাঁকে বিঁধলেন পিনারাই বিজয়ন। প্রসঙ্গত, কেরলের ৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। রাজভবন সূত্রের দাবি, ওই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-র নিয়ম মান্য করা হয়নি।

রাজ্যপালের এই নির্দেশের প্রেক্ষিতে সোমবার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন কটাক্ষের সুরে জানিয়েছেন, “রাজ্যপাল (আরিফ মহম্মদ খান) চ্যান্সেলর পদের অপব্যবহার করে নিজের ক্ষমতার চেয়ে বেশি ক্ষমতা প্রয়োগ করছেন। এটা অগণতান্ত্রিক এবং উপাচার্যের ক্ষমতা কুক্ষিগত করার প্রয়াস। রাজ্যপালের পদ সরকারের বিরুদ্ধে আন্দোলন নয়, সংবিধানের মর্যাদা সমুন্নত রাখার জন্য। তিনি আরএসএস-এর হাতিয়ার হিসেবে কাজ করছেন।”

Releated Posts

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top