News Flash

  • Home
  • দিনের খবর
  • কোনও অভাবী পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করুন, জনপ্রতিনিধিদের প্রতি যোগীর আবেদন
Image

কোনও অভাবী পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করুন, জনপ্রতিনিধিদের প্রতি যোগীর আবেদন

লখনউ, ২৪ অক্টোবর (হি.স.) : সোমবার দীপাবলির শুভ উত্সবে রাজ্যের জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে যে কোনও অভাবী পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করার জন্য জনপ্রতিনিধি, রাজ্য সরকারি কর্তা এবং কর্মচারীদের প্রতি আবেদন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

দীপাবলির অভিনন্দন জানাতে গিয়ে যোগী টুইট করে বলেন, “রাজ্যের সকল মানুষকে দীপাবলির শুভেচ্ছা।” তাৎপর্যপূর্ণভাবে, দীপাবলি উত্সব দেশজুড়ে পূর্ণ উত্সাহের সাথে পালিত হচ্ছে।
অন্যএকটি টুইটে তিনি বলেন, “প্রতিটি বাড়ি উদ্দীপনা ও আনন্দে আলোকিত হোক, এটাই দীপাবলির উদ্দেশ্য। সব জনপ্রতিনিধি, সরকারি কর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান রয়েছে, যে কোনো বঞ্চিত বা অভাবী পরিবারের সঙ্গে এই দীপাবলি উদযাপন করার জন্য। আমাদের প্রয়াস হওয়া উচিত যে আজ প্রতিটি ঘর সম্প্রীতির চেতনায় আলোকিত হোক। “

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top