News Flash

Image

কালী পূজা ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা রাজ্যপাল অধ্যাপক মুখির

গুয়াহাটি, ২৩ অক্টোবর (হি.স.) : অসমের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি সমগ্র রাজ্যবাসীকে কালী পূজা ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল বলেছেন, মা কালীর ঐশ্বরিক আশীৰ্বাদে রাজ্যের জনসাধারণের জন্য আনন্দ ও সমৃদ্ধি কেড়ে আনবে। দীপাবলি হচ্ছে অমানিশার আঁধার কাটিয়ে আলোর উৎসব। সমাজের কুসংস্কার, অন্ধবিশ্বাস, অপশক্তি-অশান্তি থেকে বেরিয়ে আসতে এই উৎসব জনসাধারণের মধ্যে ধার্মিকতার সৃষ্টি করে নয়া আশার সঞ্চার করে। এই উৎসব অন্ধকারের অমানিশা নাশ করে সুখ ও সমৃদ্ধির সূচনা করে। আলোর এই উৎসব অন্ধকার ঘুচিয়ে শান্তি, আনন্দ ও সমৃদ্ধি কেড়ে এনে আমাদের মধ্যে ঐক্য, সৌহাৰ্দ্য ও সৌভ্রাতৃত্ববোধের বাঁধন শক্তিশালী করুক।

রাজ্যপাল অধ্যাপক মুখি তাঁর বার্তায় সবাইকে উচ্চ শব্দযুক্ত বাজিপটকা বর্জন করে এবং সমাজকে পরিষ্কার ও সবুজ করে তোলার জন্য স্বচ্ছতা অবলম্বন করে দীপাবলি উদযাপন করতে আহ্বান জানিয়েছেন।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top