News Flash

  • Home
  • খেলা
  • বিশ্বকাপই সর্বাধিক গুরুত্বপূর্ণ, সেটাতেই মন দিতে চাই : রোহিত শর্মা
Image

বিশ্বকাপই সর্বাধিক গুরুত্বপূর্ণ, সেটাতেই মন দিতে চাই : রোহিত শর্মা

মেলবোর্ন, ২২ অক্টোবর (হি.স.): পাকিস্তানে গিয়ে ভারত এশিয়া কাপে খেলবে কি-না সেটা নিয়ে এ বার মুখ খুললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। তিনি জানালেন, আমার কাছে বিশ্বকাপ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটাতেই মন দিতে চাই। বাইরে কী হচ্ছে তা নিয়ে ভাবছি না। বিসিসিআই সিদ্ধান্ত নেবে। প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর জয় শাহ বলেছিলেন, ‘‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে।” জয় শাহের এ ভাবে ঘোষণা করে দেওয়া মানতে পারেন পাকিস্তান।

এ বার এবিষয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা। তিনি জানালেন, “আমার কাছে বিশ্বকাপ অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটাতেই মন দিতে চাই। বাইরে কী হচ্ছে তা নিয়ে ভাবছি না। এটা নিয়ে চিন্তা করে কোনও লাভ নেই। রবিবার ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েই ভাবছি আমরা।’’ রোহিত আরও জানিয়েছেন, “আমরা জানি পাকিস্তানের বোলিং কতটা ভালো, আমাদের অভিজ্ঞ ব্যাটিং আছে। দুই প্রতিযোগী একে অপরের মুখোমুখি হওয়াটাই ভালো। আমরা জানি তাঁদের বোলিং আমাদের চ্যালেঞ্জ জানাবে। আমাদের ব্যাটসম্যানরা প্রস্তুত থাকবেন। আমরা ব্যাটিং এবং বোলিং নিয়ে আলোচনা করেছি, ফিল্ডিংও গুরুত্বপূর্ণ।”

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top