News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যপ্রদেশের রেওয়াতে বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
Image

মধ্যপ্রদেশের রেওয়াতে বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.) : মধ্যপ্রদেশের রেওয়া জেলায় একটি বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

প্রসঙ্গত, শুক্রবার রাতে একটি যাত্রীবাহী বাস ও ট্রলি ট্রাকের সংঘর্ষে প্রাণ হারান কমপক্ষে ১৫ জন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। তাদের মধ্যে কয়েকজন গুরুতর। আহতদের মধ্যে ২০ জনকে উত্তর প্রদেশের প্রয়াগরাজের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার হিন্দিতে একটি টুইট বার্তায় মুর্মু বলেছেন, “মধ্যপ্রদেশের রেওয়ায় হায়দরাবাদ থেকে গোরখপুরগামী একটি বাসের দুর্ঘটনায় বহু যাত্রীর মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে শোকাহত। সমস্ত শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। “

Releated Posts

বিজেপির ‘অত্যাচার’ই বাংলায় তৃণমূলকে ফের ক্ষমতায় আনবে: মমতা

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): বর্তমান বিজেপি সরকারের ‘অত্যাচার’ এবং অতিরিক্ত বাড়াবাড়িই আগামী দিনে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ফের ক্ষমতায়…

ByBySandeep Biswas Aug 28, 2026

স্কুল পড়ুয়াদের সঙ্গে রাখিবন্ধন উদযাপন প্রধানমন্ত্রী মোদির, ‘হাই-ফাইভ’ ও হাসিতে মাতল ৭ লোক কল্যাণ মার্গ

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): স্কুল পড়ুয়াদের সঙ্গে হাসি, শুভেচ্ছা এবং ‘হাই-ফাইভ’ বিনিময়ের মধ্য দিয়ে শুক্রবার রাখিবন্ধন উৎসব উদযাপন…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

‘ছড়ি মুবারক’ পৌঁছতেই সমাপ্ত অমরনাথ যাত্রা ২০২৬, চূড়ান্ত পুজো পবিত্র গুহায়

শ্রীনগর, ২৮ আগস্ট (আইএএনএস): পবিত্র ‘ছড়ি মুবারক’ বা ভগবান শিবের পবিত্র গদা শুক্রবার শ্রী অমরনাথজি গুহা মন্দিরে পৌঁছনোর…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

দুবাই হয়ে পাকিস্তানে পাঠানো হচ্ছিল ভারতীয় সিম, হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে তথ্য সংগ্রহের অভিযোগ: দিল্লি পুলিশের জালে গুপ্তচরচক্র

নয়াদিল্লি, ২৮ আগস্ট (আইএএনএস): ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রবেশ এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের অভিযোগে পাকিস্তানভিত্তিক…

ByByTaniya Chakraborty Aug 28, 2026
Scroll to Top