News Flash

  • Home
  • দেশ
  • টি-২০ বিশ্বকাপের সুপার-১২ পর্বের গ্রুপ-এ-র প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮৯ রানে হারাল নিউজিল্যান্ড
Image

টি-২০ বিশ্বকাপের সুপার-১২ পর্বের গ্রুপ-এ-র প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮৯ রানে হারাল নিউজিল্যান্ড

সিডনি, ২২ অক্টোবর (হি.স.) : ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হল ফিঞ্চ বাহিনীকে। গত বারের বিশ্বকাপের ফাইনালে এই নিউজিল্যান্ডকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। এবার সেই হারের বদলা নিলেন কেন উইলিয়ামসনরা।

বিশ্বকাপের প্রথম ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার। অস্ট্রেলিয়ার পেস আক্রমণের বিরুদ্ধে একের পর এক বড় শট খেলছিলেন অ্যালেন। তাঁকে আটকে রাখা যাচ্ছিল না। মাত্র চার ওভারেই ৫০ রান হয়ে যায় নিউজিল্যান্ডের।
অস্ট্রেলিয়াকে খেলায় ফেরান জশ হেজলউড। ১৬ বলে ৪২ রান করে হেজলউডের বলে আউট হন অ্যালেন। উইলিয়ামসন ধীরে ব্যাট করলেও রানের গতি বাড়ান কনওয়ে। নিজের অর্ধশতরান করেন তিনি। ২৩ বলে ২৩ রান করে আউট হন উইলিয়ামসন।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই টিম সাউদির বলে বোল্ড হন ডেভিড ওয়ার্নার। ফিঞ্চ ও মিচেল মার্শ কয়েকটি বড় শট খেললেও বড় রান করতে পারেননি। একমাত্র গ্লেন ম্যাক্সওয়েল কিছুটা রান করলেন। কিন্তু জুটি বাঁধতে পারলেন না অস্ট্রেলিয়ার ব্যাটাররা। বলা ভাল, বাঁধতে দিলেন না নিউজ়িল্যান্ডের বোলাররা। নিয়ন্ত্রিত বোলিং করলেন তাঁরা।
বোলারদের দারুণ ভাবে সাহায্য করলেন কিউয়ি ফিল্ডাররা। গ্লেন ফিলিপ্সের নেওয়া মার্কাস স্টোইনিসের ক্যাচ হয়তো এ বারের বিশ্বকাপের সেরা ক্যাচ হয়ে থাকবে। টিম ডেভিডকেও দারুণ ক্যাচে সাজঘরে ফেরান নিশাম। মাত্র ৮৯ রানে অস্ট্রেলিয়ার ৭ উইকেট পড়ে যায়। সেখান থেকে আর ম্যাচে ফিরতে পারলেন না তাঁরা। শেষ পর্যন্ত ১১১ রানে অলআউট হয়ে অস্ট্রেলিয়ার ইনিংস। ৮৯ রানে ম্যাচ জেতে নিউজিল্যান্ড।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top