News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুলিশ স্মৃতি দিবসে শহীদদের শ্রদ্ধায় স্মরণ, দেশের সার্বভৌমত্ব রক্ষায় উৎসর্গিত বীর জওয়ানগণের পরিবারের পাশে সরকার সবসময় থাকবে : মুখ্যমন্ত্রী
Image

পুলিশ স্মৃতি দিবসে শহীদদের শ্রদ্ধায় স্মরণ, দেশের সার্বভৌমত্ব রক্ষায় উৎসর্গিত বীর জওয়ানগণের পরিবারের পাশে সরকার সবসময় থাকবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ অক্টোবর (হি. স.) : সারা দেশের সাথে রাজ্যেও আজ যথাযোগ্য মর্যাদায় পুলিশ স্মৃতি দিবস উদযাপিত হয়েছে। আগরতলার অরুন্ধতীনগরস্থিত পুলিশ লাইনের মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা কর্তব্যরত অবস্থায় যে সমস্ত পুলিশ ও সুরক্ষা বাহিনীর জওয়ানরা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতি স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এরপর মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ পুলিশের অন্যান্য পদস্থ আধিকারিকগণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। পুলিশ স্মৃতি দিবস অনুষ্ঠানে ২০২১ সালের ১ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত কর্তব্যরত অবস্থায় শহীদ হয়েছেন এমন ২৬৪ জন পুলিশ ও সুরক্ষা বাহিনীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
রাজ্য আরক্ষা দপ্তর আয়োজিত এই অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় উৎসর্গিত বীর জওয়ানগণের পরিবারের পাশে সরকার সবসময় থাকবে। পুলিশ আমাদের সমাজের অপরিহার্য অংশ। মানুষের জীবন সম্পত্তি রক্ষার্থে তারা দিনরাত নিয়োজিত থাকেন। তিনি বলেন, ১৯৫৯ সালের আজকের দিনে লাদাখে টহলরত ভারতীয় জওয়ানদের উপর চিনা সেনাবাহিনীর অতর্কিত হামলায় অনেক ভারতীয় জওয়ান শহীদ হন। সেই দিনটির স্মরণে পুলিশ স্মৃতি দিবস পালন করা হয়।মুখ্যমন্ত্রী বলেন, গত ১ বছরে দেশে কর্তব্যরত অবস্থায় ২৬৪ জন পুলিশ ও সুরক্ষা বাহিনীর জওয়ান শহীদ হয়েছেন। এরমধ্যে রাজ্য পুলিশের ইনচার্জ ইনস্পেক্টর সত্যজিৎ মল্লিক যিনি খোয়াইয়ে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন। মুখ্যমন্ত্রী শহীদ ইনচার্জ ইনস্পেক্টর সত্যজিৎ মল্লিকের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, শহীদ সত্যজিৎ মল্লিকের অবদান কখনও ভুলবার নয়।

Releated Posts

কলাছড়ায় মর্মান্তিক পথদুর্ঘটনা: গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু, আহত কিশোরী; পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার কলাছড়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় রবিবার সকালে এক মর্মান্তিক পথদুর্ঘটনায় এক মহিলার মৃত্যু…

ByByReshmi Debnath Aug 2, 2026

মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর ডিউটির অভিযোগ, তদন্তের দাবি

আগরতলা, ২ আগস্ট: গোমতী জেলার উদয়পুরে অবস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে কর্তব্যরত এক পুলিশকর্মীর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

আগরতলার আড়ালিয়ায় পূজোর মাঠ ঘিরে বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার আড়ালিয়া যুগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় একটি খালি জমিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের…

ByByReshmi Debnath Aug 2, 2026

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026
Scroll to Top