News Flash

  • Home
  • বাণিজ্য
  • ডলারের তুলনায় ফের রেকর্ড পতন ভারতীয় মুদ্রার
Image

ডলারের তুলনায় ফের রেকর্ড পতন ভারতীয় মুদ্রার

মুম্বই, ২০ অক্টোবর (হি. স.) : : ফের রেকর্ড হারে পতন টাকার দামে। বুধবার ডলারের দাম প্রথমবার পেরিয়েছিল ৮৩ টাকা। বৃহস্পতিবার সেটা আরও ৬ পয়সা কমে ৮৩ টাকা ৬ পয়সায় পৌঁছে যায়।

আর শুধু ডলারের তুলনায় টাকার দাম কমাই নয়, এদিন শেয়ার বাজারেও মন্দার ইঙ্গিত মিলেছে। সকালে বাজার খোলার পরই একধাক্কায় প্রায় ৩৫০ পয়েন্ট নেমে যায় সেনসেক্সের সূচক। নিফটির পতন ঘটে ৯০ পয়েন্ট। এর অনেকটাই অবশ্য মার্কিন বাজারের ওঠানামার উপর নির্ভরশীল। তবে শুধু টাকা নয়, বিশ্বের অন্য বহু দেশের মুদ্রাই ডলারের তুলনায় দুর্বল হচ্ছে। অন্যান্য এশীয় মুদ্রাও ভারতীয় টাকার মতোই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ডলারের তুলনায় টাকার দামের এই রেকর্ড পতন নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের দাবি, মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে। সেখানে বিশ্বের অন্য সব দেশের মুদ্রা দুর্বল হচ্ছে কূটনৈতিক পরিস্থিতির জন্য। নির্মলার সাফ কথা, অন্যান্য দেশের মতো আমরা ভাল জায়গায়। অর্থমন্ত্রী এদিন স্পষ্ট করে দিয়েছেন যে তিনি আশাবাদী, দ্রুতই আগের অবস্থায় ফিরবে ভারতীয় টাকা। রিজার্ভ ব্যাংকও মুদ্রাকে শক্তিশালী করার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top