News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান রোধে মণিপুরের সীমান্ত এলাকায় ৩৪টি নতুন থানা স্থাপন হবে : মুখ্যমন্ত্রী বীরেন
Image

অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান রোধে মণিপুরের সীমান্ত এলাকায় ৩৪টি নতুন থানা স্থাপন হবে : মুখ্যমন্ত্রী বীরেন

ইমফল, ২০ অক্টোবর (হি.স.) : অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান রোধে মণিপুরের বিভিন্ন সীমান্ত এলাকায় ৩৪টি থানা স্থাপন করবে রাজ্য সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিং। মণিপুর পুলিশের ১৩১-তম রাইজিং দিবসে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, পুলিশ ও জনসাধারণের মধ্যে সম্পর্ক উন্নত হয়েছে।
বুধবার রাজ্য পুলিশের রাইজিং দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বলেন, তাঁর সরকার উগ্রপন্থী-বিরোধী পদক্ষেপ নেওয়ার পাশাপাশি রাজ্যে অবৈধ অনুপ্রবেশ এবং মাদক চোরাচালান মোকাবিলায় কড়া অবস্থান করছে। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত এলাকায় ৩৪টি থানা স্থাপন সংক্ৰান্ত আবেদনে অনুমোদন দিয়েছেন। মুখ্যমন্ত্ৰী সিং বলেন, ‘আমরা শুধুমাত্র উগ্রপন্থী-বিরোধী পদক্ষেপে মনোনিবেশ করতে পারি না, কারণ রাজ্য অনুপ্রবেশ ও মাদক চোরাচালানের মতো গভীর সমস্যার সম্মুখীন হচ্ছে।’
তিনি আরও বলেন জিপিএস-সক্ষম ডেডিকেটেড হাইওয়ে টহল যান উত্তর-পূর্বাঞ্চলে প্রথম চালু করা হয়েছে মণিপুরে। মুখ্যমন্ত্রী বলেন, মাউন্টেড পুলিশ অফিসাররা শীঘ্রই রাজ্যের রাজধানী ইমফলের প্রধান প্রধান বাজার এলাকায় টহল শুরু করবে। কার্যকরভাবে ঘোড়ায় চড়তে পারেন এমন পুলিশ কর্মী বাছাই করার প্রচেষ্টা চলছে। প্রথম ধাপে প্রায় ২০ জন মাউন্টেড কর্মী দিয়ে শুরু হবে এই পদক্ষেপ, বলেন তিনি।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top