News Flash

  • Home
  • প্রধান খবর
  • পঞ্চায়েত ভোটের কাজ শুরু করে দেওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর
Image

পঞ্চায়েত ভোটের কাজ শুরু করে দেওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৯ অক্টোবর (হি স)। বিজেপি কর্মীদের পঞ্চায়েত ভোটের কাজ শুরু করে দেওয়ার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বুধবার কাঁথিতে বিজয়া সম্মিলনীতে এসে এই আবেদন করেন তিনি।

শুভেন্দুবাবু বলেন, “পঞ্চায়েত দখলের লক্ষ্যে ডিসেম্বর মাসজুড়ে অঞ্চল সম্মেলনের মধ্য দিয়ে প্রতিটি গ্রামাঞ্চলে জনগণের পাশে থেকে কাজ করবেন। কার্যকর্তাদের দায়িত্ব নিতে হবে। বুথকে শক্তিশালী করে অন্তত ৩০ জনের শক্তিশালী টিম গঠন করে ভোটের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। মনোনয়ন করতে বাধা দিলে আমরা পাশে আছি।”

গত কয়েক বছর ধরে ১০০ দিনের কাজ থেকে বিভিন্ন ক্ষেত্রে পঞ্চায়েতে প্রচুর চুরি হয়েছে অভিযোগ তুলে শুভেন্দুবাবু বলেন, “পঞ্চায়েতে এত চুরি করেছে, সব ধরা পড়বে।” এপ্রসঙ্গেই পার্থ, অনুব্রত, মানিকের গ্রেফতারির উল্লেখ করে জনগণের উদ্দেশ্যে শুভেন্দুবাবু বলেন, “পুজোর আগে দুজন জেলে ঢুকেছে, পুজোর পরে একজন গিয়েছে। আমরা উপরের চোরগুলো ধরছি। নীচের তলার চোরগুলিকে খেদানোর দায়িত্ব আপনাদের নিতে হবে।”

বিজেপি-র কাছে প্রথম দেশ, তারপর দলের স্বার্থ দেখা হয়, এখানে ব্যক্তি স্বার্থের জায়গা নেই বলেও দাবি শুভেন্দুবাবুর।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top