News Flash

  • Home
  • দিনের খবর
  • টাকার দামে সর্বকালীন পতন, প্রতি ডলারে ৮৩.০২, আরও নিচে যাওয়ার আশঙ্কা
Image

টাকার দামে সর্বকালীন পতন, প্রতি ডলারে ৮৩.০২, আরও নিচে যাওয়ার আশঙ্কা

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি স)। দীপাবলির আগে টাকার দামে ফের রেকর্ড পতন। বুধবার প্রতি ডলারে টাকার দাম ৮৩.০২-এ গিয়ে ঠেকেছে। তাতে সিঁদুরে মেঘ দেখছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। দীপাবলির আগে মুদ্রাস্ফীতি আরও চরম আকার ধারণ করবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি চড়া হারেই সুদ সংগ্রহ চালিয়ে যাবে বলে আশঙ্কা দেখা দিয়েছে। 

মঙ্গলবারের তুলনায় এ দিন আরও ৬৬ পয়সা পতন চোখে পড়ল টাকার দামে। কারণ মঙ্গলবার বাজার বন্ধের সময় টাকার দর ছিল ৮২.৩৬। বুধবার বাজার খোলার সময়ই টাকার দাম ৮২.৩০৬২-এ গিয়ে ঠেকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও নেমে হয় ৮২.৮৯৩৮। বাজার বন্ধের আগে তারও নেমে ৮২.৯৪৫০-এ এসে ঠেকে। শেষমেশ ৮৩.০২-তে গিয়ে বাজার বন্ধ হয়। 

টাকার দামে লাগাতার পতন ঘটে চললেও, এতদিন টাকার দর যাতে ৮৩-তে না নামে, তার জন্য চেষ্টা চালাচ্ছিল রিজার্ভ ব্যাঙ্কও। ৮২.৪০ পর্যন্ত টাকার দাম পর্যন্ত নামলেও নামতে পারে ভেবে এগনো হচ্ছিল। তাতে ডলার কেনায় প্রভাব পড়ে। তাতেই টাকার দাম আরও দ্রুত গতিতে পড়তে থাকে। ব্যবসায়ীরা জানিয়েছেন, দুই বেসরকারি সংস্থা অত্যধিক ডলারের দাবি করছিল। তাতেই টাকার দাম আরও পড়ে যায়। 

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top