News Flash

  • Home
  • প্রধান খবর
  • গরুপাচার কাণ্ডে এবার নজরে কেষ্টর দিদি-ভাগ্নে, বাড়িতে সিবিআই তল্লাশি
Image

গরুপাচার কাণ্ডে এবার নজরে কেষ্টর দিদি-ভাগ্নে, বাড়িতে সিবিআই তল্লাশি

বীরভূম, ১৮ অক্টোবর (হি স)। মঙ্গলবার অনুব্রত মণ্ডলের দিদি শিবানী ঘোষের বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। সঙ্গে ছিলেন বোলপুর স্টেট ব্যাঙ্কের এক মহিলা আধিকারিক। মূলত এই শিবানী ঘোষ অনুব্রত মণ্ডলের ভাগ্নে রাজা ঘোষের মা। পাশাপাশি শিব শম্ভু-এর রাইস মিলের মালিক এই শিবানী ঘোষ। তাঁর বাড়িতেই এবার হল সিবিআই তল্লাশি।

মঙ্গলবার শান্তিনিকেতনের পূর্বপল্লী গেস্ট হাউসে পৌঁছন সিবিআই-এর দুই প্রতিনিধি। সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে গরুপাচার মামলার তদন্তের জন্যই তারা পূর্বপল্লী গেস্ট হাউসে যান। পাশাপাশি এদিন বেশ কিছু ব্যাঙ্ক আধিকারিক এবং অনুব্রত ঘনিষ্ঠ বেশ কিছু ব্যবসায়ীদের এবং তৃণমূল নেতাকে তলব করা হয়। তাঁরা পূর্বপল্লী অস্থায়ী সিবিআই ক্যাম্প অফিসে এসে হাজিরা দেন।

সিবিআই পূর্বপল্লী ক্যাম্প অফিসে পৌঁছন নানুরের তৃণমূল নেতা তথা পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খানও। এই করিম খানের বাড়িতেও গরু পাচার মামলায় আগে তল্লাশি চালিয়েছিল সিবিআই, এরপরেই মঙ্গলবার তিনি হাজিরা দিতে পৌঁছন।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top