News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের লক্ষ্মীবাজারে ১০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত বিএসএফের
Image

করিমগঞ্জের লক্ষ্মীবাজারে ১০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত বিএসএফের

করিমগঞ্জ (অসম), ১৮ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ জেলা সদরের উপকণ্ঠ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী লক্ষ্মীবাজার থেকে ১০ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছেন বিএসএফ-এর জওয়ানরা। তবে এর সঙ্গে জড়িত অভিযোগে কাউকে আটক করতে পারেনি বিএসএফ।

বিএসএফ সূত্রে প্রাপ্ত খবরে প্রকাশ, ইয়াবা ট্যাবলেটগুলি বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল মাদক কারবারিদের। গোপন তথ্যের ভিত্তিতে ভারত বাংলাদেশের সীমান্ত এলাকা উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকাধীন লক্ষ্মীবাজার এলাকা গত রাতে ২০০০টি হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছেন বিএসএফের ০৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা।

সীমান্ত এলাকায় ইদানীং মাদক পাচার বহুগুণ বেড়ে গেছে। প্রতিদিন এক একটা এলাকা থেকে মাদক সামগ্রী বাজেয়াপ্ত করছিলেন বিএসএফের জওয়ানরা। বিশেষ করে ইয়াবা ট্যাবলেট, বিলাতি মদ। রাতের অন্ধকারে সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের খবর আসলে গত রাতে অভিযান চালায় বিএসএফের জওয়ানরা। এর পর বর্ডার রোডের পাশ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণের মাদক সামগ্রী। তবে কোনও পাচারকারীকে আটক করতে পারেনি বিএসএফ। গত কয়েকদিন ধরে সীমাহীন হারে বেড়েছে সীমান্ত দিয়ে চোরাচালান। বিএসএফ যতই কঠোর হচ্ছে ততই যেন মাথাচাড়া দিয়ে বসেছে চোরাকারবারিরা। একের পর এক অভিযান চালিয়ে বিএসএফ পুলিশ কোটি কোটি টাকার ইয়াবা, হেরোইন ইত্যাদি বজেয়াপ্ত করার পাশাপাশি পাচাকরারীদের গ্রেফতাও করা হচ্ছে। তবু কিছুতেই থেমে নেই মাদক কারবারিরা।

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top