News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে যুব মোর্চার নেতার উপর হামলার চেষ্টা, গাড়ি ভাঙচুর
Image

বিশালগড়ে যুব মোর্চার নেতার উপর হামলার চেষ্টা, গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ বিশালগড়ের রাউতখলা এলাকায় বিজেপির যুব মোর্চার নেতার উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা৷ যুব মোর্চার নেতা সৈকত সাহার গাড়িও ভাঙচুর করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে৷ ঘটনাকে কেন্দ্র করে বিশালগড়ের রাউতখলা সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে৷ ঘটনার খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷ শাসকদলের যুব নেতার উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে কংগ্রেসের দুর্বৃত্তরা এই হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা সংঘটিত করেছে৷ এ ব্যাপারে বিশাল বিশালগড় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷
স্থানীয় সূত্রে জানা গেছে ঘটনা সোমবার রাত এগারোটার সময়৷ গোটা ঘটনা নিয়ে থমথম পরিস্থিতি রাউতখলা  এলাকায়৷ ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ মোতায়েন করা হয়েছে৷ বিশালগড় থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এই ঘটনা জড়িত কাউকে গ্রেফতারের সংবাদ নেই৷ বিধানসভা নির্বাচনের আগে বিশালগড় সহ বিস্তীর্ণ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি যে আরো উত্তেজনাকর হয়ে উঠবে এসব ঘটনাবলীর মধ্য দিয়ে তার প্রমাণ বহন করছে৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top