News Flash

Image

চাঁদার নামে ফের জুলুমবাজি, উত্তপ্ত করিমগঞ্জ শহরের শ্যামাপ্রসাদ রোড

করিমগঞ্জ (অসম), ১৮ অক্টোবর (হি.স.) : সীমান্ত জেলা করিমগঞ্জে কালীপুজোর সংখ্যা সব থেকে বেশি। নির্দিষ্ট দূরত্বে শক্তির আরাধনায় অনেক স্থানে মেতে উঠেছেন পুজো উদ্যোক্তারা। শুধুমাত্র করিমগঞ্জ শহরেই এবার শতাধিক কালীপুজো অনুষ্ঠিত হচ্ছে। ফলে কিছুটা হলেও চাঁদার যন্ত্রণায় নাগরিকরা অতিষ্ঠ।

চাঁদা সংগ্রহের নামে জুলুমবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে করিমগঞ্জ শহরের শ্যা্মাপ্রসাদ রোড এলাকা। মঙ্গলবার দুপুরে শ্যাঞমাপ্রসাদ রোডে বিএসএফ-এর জনৈক জওয়ানের কাছে চাঁদা আদায় করতে যান কুসুমাঞ্জলি ক্লাবের সদস্যরা। ওই বিএসএফ কর্মী জনৈক কমল দে-র বাড়িতে ভাড়া থাকেন। চাঁদা তুলতে যাওয়া ক্লাব সদস্যদের সঙ্গে কোনও কারণে বচসা বাঁধে তাঁর। এক সময় নাকি ঠেলা-ধাক্কার পর্যায়ে চলে যায়। ঠেলা-ধাক্কার ঘটনায় একজন ক্লাব সদস্য মাথায় চোট পেয়ে যান। পরবর্তীতে তাকে সিভিল হাসপাতালে ডাক্তারের শরণাপন্ন হতে হয়েছে।

এদিকে বিএসএফ কর্মীর সঙ্গে চাঁদা নিয়ে সৃষ্ট অবাঞ্ছিত ঘটনার খবর সহকর্মীদের কাছে চলে যায়। সঙ্গে সঙ্গে বিএসএফের এক আধিকারিক সহ কয়েকজন জওয়ান ঘটনস্থলে ছুটে আসেন। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যান দলবল সহ সদর থানার টাউন ইনচার্জ সহ পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, প্রদেশ কংগ্রেস নেতা তাপস পুরকায়স্থ। তাঁদের মধ্য,স্থতায় বিষয়টি অবশ্য থানা অবধি আর গড়ায়নি। ক্লাব সদস্য ও বিএসএফ কর্মীর সঙ্গে আলোচনাক্রমে তাঁরা ঘটনার গ্রহণযোগ্য সমাধান করে দেন।

Releated Posts

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026

গণতান্ত্রিক ঐতিহ্য বজায় রেখে রাজ্য ও দেশের উন্নয়নে কাজ করুন, অরুণাচলের বিধায়কদের রাধাকৃষ্ণনের আহ্বান

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গণতন্ত্রের সর্বোচ্চ ঐতিহ্য বজায় রেখে অরুণাচলপ্রদেশ ও দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সম্মিলিতভাবে কাজ…

ByByNews Desk Sep 9, 2026

‘মুখে ঘুষি, লাথি মারা হয়’: দিল্লিতে মণিপুরি সংগীতশিল্পীকে হামলার ঘটনায় এফআইআরে চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির কিলোকরি এলাকায় ৫৪ বছর বয়সি মণিপুরি সংগীতশিল্পী চংথম বিক্রম সিংকে মারধরের ঘটনায় দায়ের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top