News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আপডেট…অসম প্ৰদেশ কংগ্ৰেস সদর দফতরে নির্বিঘ্নে সম্পন্ন এআইসিসি সভাপতি নিৰ্বাচনে ভোট
Image

আপডেট…অসম প্ৰদেশ কংগ্ৰেস সদর দফতরে নির্বিঘ্নে সম্পন্ন এআইসিসি সভাপতি নিৰ্বাচনে ভোট

গুয়াহাটি, ১৭ অক্টোবর (হি.স.) : অসম প্ৰদেশ কংগ্ৰেস সদর দফতরে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এআইসিসি সভাপতি নিৰ্বাচনে ভোট। নিৰ্ধারিত সূচি অনুযায়ী আজ ১৭ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪-টা পর্যন্ত অসমের মোট ২৯১ জন সদস্য-প্ৰতিনিধির মধ্যে ২৭৭ জন ভোটার নিখিল ভারত কংগ্ৰেস কমিটির সভাপতি নিৰ্বাচনে ভোটাধিকার সাব্যস্ত করেছেন। 

কংগ্ৰেসের সর্বভারতীয় সভাপতি নিৰ্বাচনের জন্য দিল্লির সদর কাৰ্যালয় সহ সমগ্ৰ দেশে মোট ৬৫টি ভোটকেন্দ্ৰে আজ ভোটগ্ৰহণ হয়েছে। দেশের প্ৰায় ৯ হাজার ৫০০ কংগ্ৰেস কমিটির সদস্য আজ ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আজ সকাল থেকে অসম প্রদেশ কংগ্রেস সদর দফতর রাজীব ভবনে দলীয় সদস্যরা ভোট দিতে আসতে থাকেন। ১০টা বাজার সঙ্গে সঙ্গে সব আগে ভোট দিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা। এদিকে রাজীব ভবনে দলীয় ভোটার ছাড়া অন্য কারোর প্ৰবেশাধিকার ছিল না। নিরপত্তার প্রতি বিশেষ গুরুত্ব প্ৰদান করা হয়েছিল। 

ভোটগ্ৰহণ সম্পন্ন হওয়ার পর ব্যালট বক্সগুলি দিল্লিতে কংগ্রসের সদর দফতরের উদ্দেশ্যে নিয়ে গিয়েছেন কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক। 

Releated Posts

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026

অতিরিক্ত বৃষ্টির জেরেই অসমে ভয়াবহ বন্যা, পরিস্থিতি এখনও উদ্বেগজনক: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমে চলতি বন্যা মূলত নদীর স্বাভাবিক প্লাবনের কারণে নয়, বরং স্বাভাবিকের তুলনায় ৪০০ শতাংশেরও…

ByByNews Desk Jul 25, 2026

অসমের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা, সর্বাত্মক সহায়তার আশ্বাস

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলেন…

ByByNews Desk Jul 25, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০.৬ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৪ জুলাই (আইএএনএস): অসমে চলমান বন্যা পরিস্থিতিতে ১০.৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের একাধিক জেলায় এখনও…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top