News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গলকাটা রক্তাক্ত অবস্থায় গৃহবধূ উদ্ধার রানীরবাজারে
Image

গলকাটা রক্তাক্ত অবস্থায় গৃহবধূ উদ্ধার রানীরবাজারে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ রবিবার রানীবাজার নলগড়িয়া রেল লাইনের পাশে মন্দিরা দাস নামে ৩৬ বছরের এক গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ৷ ঘটনায় সৃষ্টি হয় চাঞ্চল্য৷ জানা যায়, রেল লাইনের পাশে গুরুতর আহত অবস্থায় মহিলাটি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পর স্থানীয়রা দমকল কর্মীদের খবর দেয়৷ দমকলের কর্মীরা রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে৷ বর্তমানে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন জানায় দমকল কর্মীরা৷ গৃহবধূ নলগড়িয়া এলাকার বাসিন্দা লক্ষণ দাসের স্ত্রী মন্দিরা দাস৷ কিন্তু কিভাবে ঘটনাটি সংঘটিত হয়েছে সে বিষয়ে এখনো ধোঁয়াশায় এলাকাবাসী৷ পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে৷

Releated Posts

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

অস্থায়ী বাঁধে জলবন্দি রুদ্রসাগর, ফসল রক্ষায় সড়ক অবরোধে কৃষকরা

মেলাঘর, ২৮ এপ্রিল: অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে প্রবল বর্ষণে মেলাঘরের রুদ্রসাগরের জলস্তর ক্রমশ বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন এলাকার…

ByByReshmi Debnath Apr 28, 2026

দুই দিনের প্রবল বর্ষণে জলমগ্ন কৈলাসহর, বন্যার আশঙ্কা নেই, পুর কর্তৃপক্ষের আশ্বাস

কৈলাসহর, ২৮ এপ্রিল: টানা দুই দিনের প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে কৈলাসহর শহরের উত্তরাংশের একাধিক এলাকা। শহরের নিম্নাঞ্চলগুলিতে…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড জোলাইবাড়ি, শিলাবৃষ্টি ও গাছ ভেঙে পড়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি

জোলাইবাড়ি, ২৮ এপ্রিল:মঙ্গলবার সকালে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি এলাকার উত্তর জোলাইবাড়ি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top