নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর৷৷ আন্ত অফিস ক্রীড়া ও বিনোদন সংস্থার বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা শুরু হয়েছিল গত ৪ আগস্ট থেকে৷ এই সমস্ত ইভেন্টগুলি শেষ হবে আগামী ২ নভেম্বর৷ এরপর আগামী ৩ নভেম্বর রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হবে পুরষ্কার বিতরণী৷ শনিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সম্পাদক রাজীব ব্যানার্জী৷ তিনি আরও জানান এই বছর প্রথমবারের মাত অল সিভিল সেক্ট্রেটিরেয়েট-র দুটি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রাজ্যে৷ এর মধ্যে ১০ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হবে সাংসৃকতিক ও নাটক প্রতিযোগিতা৷ ১৬ থেকে ২০ নভেম্বর হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলার মাঠ অনুষ্ঠিত হবে ক্যারাম প্রতিযোগিতা৷ এই প্রতিযোগিতার সূচনা করবেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ দুই দুইটি বিষয়ের উপর জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এটা বড় কথা বলে জানান তিনি৷

আন্ত অফিস ক্রীড়া ও বিনোদন সংস্থার বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ৩ নভেম্বর
Tags:
Releated Posts
সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি
ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…
সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা
ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…
সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা
সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…
চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…


















