News Flash

  • Home
  • প্রধান খবর
  • মস্কো থেকে বিমানে বোমার হুমকি, সতর্কতা দিল্লি বিমানবন্দরে
Image

মস্কো থেকে বিমানে বোমার হুমকি, সতর্কতা দিল্লি বিমানবন্দরে

নয়াদিল্লি, ১৪ অক্টোবর (হি.স.) : বৃহস্পতিবার রাতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (আইজিআই) মস্কো থেকে দিল্লিগামী একটি ফ্লাইটে বোমার একটি হুমকিমূলক ইমেল সতর্কতা পাওয়া গিয়েছে বলে বিমানবন্দরের কর্তারা জানিয়েছেন। হুমকি মেইলের পরে নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছিল এবং বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ান পরীক্ষা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ফ্লাইটটি মস্কো থেকে ভোর ৩টা ২০ মিনিটে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। “আজ ভোর ৩:২০ এ মস্কো থেকে টার্মিনাল ৩ তে আসার ফ্লাইটে ১১:১৫ মিনিটে একটি বোমা সম্পর্কে জানা গিয়েছিল। ফ্লাইট নম্বর এসইউ-২৩২ রানওয়ে ২৯-এ অবতরণ করে। বিমান থেকে মোট ৩৮৬ জন যাত্রী এবং ১৬ জন ক্রু সদস্যকে নামিয়ে তদন্ত করে দেখা হয়েছে।
এমন ঘটনা এবারই প্রথম নয়। গত ১০ সেপ্টেম্বর বিমানবন্দরে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের জন্য বোমার হুমকির কল পাওয়া যায় তারপর নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয়।

Releated Posts

উৎপাদন ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে ভারতের সম্ভাবনা তুলে ধরলেন নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ভারতে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি), উন্নত উৎপাদন ব্যবস্থা এবং স্থানীয় সরবরাহ শৃঙ্খলে বিনিয়োগ আরও…

ByByNews Desk Aug 31, 2026

জি২০-তে ভারতের অগ্রাধিকারে ইরান, বাণিজ্যিক উত্তেজনা ও জ্বালানি নিরাপত্তা

অ্যাশভিল, ৩১ আগস্ট (আইএএনএস): জ্বালানি নিরাপত্তা, ক্রমবর্ধমান বাণিজ্যিক উত্তেজনা এবং ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়াতে ওয়াশিংটনের উদ্যোগ—সোমবার থেকে…

ByByNews Desk Aug 31, 2026

উজবেক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে তাসখন্দে অনুষ্ঠিত বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফলগুলি রবিবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

ভারত-উজবেকিস্তান সম্পর্ক উন্নীত হয়ে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’: প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top