News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাত সকালে তেলিয়ামুড়ায় স্কুলছাত্রকে ফিল্মি কায়দায় অপহরণ, পরে উদ্ধার
Image

সাত সকালে তেলিয়ামুড়ায় স্কুলছাত্রকে ফিল্মি কায়দায় অপহরণ, পরে উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৪ অক্টোবর৷৷ তেলিয়ামুড়ার শান্তিনগর গ্রাম থেকে শুক্রবার সাত সকালে এক নাবালক ছাত্রকে মারুতি গাড়ি করে অপহরণ করা হয়৷ বুদ্ধিমত্তার জেরে ওই নাবালক অপহরণকারীদের চোখে ধুলো দিয়ে আত্মরক্ষা করতে সক্ষম হয়েছে৷ ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক নাবালক অপহরণ হয়ে যাওয়ার খবরে গোটা তেলিয়ামুড়া এলাকা জুড়ে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়৷ যদিও ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ওই নাবালককে পাওয়া যায় তেলিয়ামুড়া রেল স্টেশন চত্বরে৷  ঘটনা তেলিয়ামুড়া শান্তিনগর গ্রামে শুক্রবার সাত সকালে৷ এদিকে ওই নাবালক সঞ্জিত দেবনাথ এবং তার মার বক্তব্য থেকে জানা যায়, সঞ্জিত দেবনাথ শুক্রবার সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়৷ ওই সময় সঞ্জিতের মা বাড়ির বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন৷ এমন সময় টিআর-০৬-আইএইচ ২০২৪ নম্বরের একটি মারুতি ভ্যান গাড়ি করে কয়েকজন লোক ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া নাবালক সঞ্জিত দেবনাথকে গাড়িতে করে নিয়ে চম্পট দেয়৷ মারুতি ভ্যান গাড়িটি তেলিয়ামুড়া খোয়াই সড়কের ত্রিশাবাড়ি রেলস্টেশন চত্বর এলাকায়  পৌঁছতেই ওই নাবালক সুযোগ বুঝে গাড়ি থেকে রেলস্টেশন চত্বরে গিয়ে বসে থাকে৷ এমনটাই বক্তব্য ওই নাবালক এবং তার মার৷ এদিকে নাবালক ছেলে অপহরণ হওয়ার কিছুক্ষণ পরেই পরিবারের লোকজন ত্রিশাবাড়ি রেলস্টেশন চত্বরে গিয়ে হাজির হয়৷ পরিবারের লোকজন ওই নাবালককে নিয়ে তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয়৷  পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে৷ তবে এই রহস্যজনক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

অফিস লেন অপহরণ মামলায় মূল চক্র গ্রেফতার, মোট ধৃত ৫

আগরতলা, ১৩ জুন: রাজধানীর অফিস লেন এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর অপহরণ মামলায় মূল চক্রকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026

গোমতী দুগ্ধ উৎপাদক সমবায়ের রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান, অংশ নিলেন মেয়র দীপক মজুমদার

আগরতলা, ১৩ জুন: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে আরও বেশি মানুষকে এই মহৎ উদ্যোগে…

ByByReshmi Debnath Jun 13, 2026

(Updated) কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু, ঊনকোটি জেলা হাসপাতালে ময়নাতদন্ত

কৈলাসহর, ১৩ জুন: ঊনকোটি জেলার জেলাসদর কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায়…

ByByReshmi Debnath Jun 13, 2026

সাধুর ছদ্মবেশে প্রতারণার ফাঁদ, শহরে আটক দুই অভিযুক্ত

আগরতলা, ১৩ জুন: সাধুর ছদ্মবেশে এক যুবকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পশ্চিম…

ByByTaniya Chakraborty Jun 13, 2026
Scroll to Top