News Flash

  • Home
  • খেলা
  • ভিনু মানকড় ট্রফি : শেষ ম্যাচে ত্রিপুরা শুক্রবার বিদর্ভ বধে মরিয়া
Image

ভিনু মানকড় ট্রফি : শেষ ম্যাচে ত্রিপুরা শুক্রবার বিদর্ভ বধে মরিয়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর।। নিজেদের শেষ ম্যাচ খেলতে আগামীকাল মাঠে নামছেন আনন্দ-‌রা। প্রতিপক্ষ বিদর্ভ। অনূর্ধ্ব-‌১৯ ভিনু মানকড় ট্রফি ক্রিকেটে। পুনের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে হবে ম্যাচ। আসরে ৪ ম্যাচ খেলে বিদর্ভর পয়েন্ট ১০ এবং ত্রিপুরার পয়েন্ট ৮। বৃষ্টির জন্য এবারের আসরের জৌলুস অনেকটাই কমে গেছে। বিদর্ভ ৪ ম্যাচের মধ্যে ৩টি এবং ত্রিপুরার দুটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিলো। ফলে কোন্ দলের শক্তি কেমন তেমনভাবে বোঝা যায়নি। তবে আনন্দদের ইচ্ছা জয় পেয়েই রাজ্যে ফিরতে। আজ বিদর্ভ জয় করতে পারলে ত্রিপুরা সম্ভবত গ্রুপে দ্বিতীয় স্থান চলে যাবে। আপাতত গ্রুপে চতুর্থ স্থানে রয়েছে ত্রিপুরা। তবে এদিনও মুষলধারে বৃষ্টি হওয়ায় আজ খেলা করতা হবে তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। কোনও দলই এদিন অনুশীলন করতে পারেননি। মাঠে অনুশীলন করতে না পারলেও হোটেলের রুমেই শারীরিক কসরত করানো হয় ত্রিপুরার ক্রিকেটারদের। আগামীকাল কোনও দলকেই এগিয়ে রাখা যাচ্ছে না। ২২ গজে যে দলের ক্রিকেটাররা দাপট দেখাতে পারবে সেই দলই শেষ হাসি হাসবে। তবে বিদর্ভ ম্যাচ নিয়ে যথেষ্ট সিরিয়াস দেবরাজ দে, নবারূণ চক্রবর্তীরা। শেষ ম্যাচে দ্বীপতনু চক্রবর্তী বল হাতে এবং দেবরাজ দের অলরাউন্ড পারফরম্যান্স সকলের নজর কেড়ে নিয়েছিলো। আগামীকাল শেষ ম্যাচেও দুজন থেকে এমন পারফরম্যান্স আশা করছেন টিম ম্যানেজমেন্ট।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top