News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এলাচি লেবুর চাহিদা মতো যোগান নেই, দাম বাড়ছে
Image

এলাচি লেবুর চাহিদা মতো যোগান নেই, দাম বাড়ছে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৩ অক্টোবর৷৷ বাজারে সুগন্ধি এলাচি লেবু ক্রয় করতে গিয়ে হাত পুড়ছে ক্রেতা সাধারণের৷ কারণ, বাজারে সুগন্ধি এলাচি লেবুর দাম যে অগ্ণিশর্মা৷ এলাচি লেবু বাজারে চড়া দামের নেপথ্যে রয়েছে অফ সিজনে লেবুর তুলনামূলক ফলন কম৷ তেলিয়ামুড়ার হাওয়াইবাড়ি এলাকার সুগন্ধি এলাচি লেবু রাজ্যের পাশাপাশি বহিঃরাজ্যে যথেষ্ট সুনাম রয়েছে৷ বিশেষ করে হওয়াইবাড়ি এলাকার বিস্তীর্ণ টিলাভূমিগুলিতে এলাকার মানুষজন দীর্ঘ বছরের পর বছর ধরে সুগন্ধি লেবু চাষ করে আসছে৷ সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল এই লেবু চাষ রতে জলের তেমন কোন প্রয়োজন হয় না৷ বৃষ্টির জলেই লেবু গাছগুলো তাদের জল চাহিদা মিটিয়ে নেয়৷ এই লেবু চাষে প্রয়োজন কেবল গাছগুলো পরিচর্চা করা৷ তবে হাওয়াই বাড়ি এলাকার এক লেবু চাষির সঙ্গে কথাপ্রসঙ্গে তিনি জানিয়েছেন, বর্তমানে লেবুর অফ সিজন চলছে৷ তাই লেবুর ফলন তুলনামূলক কম৷ ফলে বাজারে লেবুর দাম  তুলনামূলকভাবে অনেকটাই বেশি৷ তাছাড়া লেবু চাষি সুরেশ দাস জানায়, উনারা লেবু পাইকারি বাজারে বিক্রি করেন ৩৫০ থেকে ৫০০ টাকা দরে ১০০টি লেবু৷ কিন্তু খুচরা বাজারে সুগন্ধি এলাচি লেবু বিক্রি হচ্ছে চড়া দামে৷ যা সাধারণ ক্রেতাদের লেবু ক্রয় করতে গিয়ে বর্তমানে হাত পুড়ছে৷ তবে ভোজন রসিক বাঙ্গালীদের পাত লেবু ছাড়া যে অসম্পূর্ণ থেকে যায়৷ তাই যতই দাম হোক না কেন লেবু ছাড়া ভোজন রসিক বাঙ্গালীদের ভোজন চিন্তাই করা যায় না৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top