News Flash

  • Home
  • প্রধান খবর
  • পূর্ব আন্ধেরির বিধানসভা উপনির্বাচনে উদ্ধবকে সমর্থন সিপিআইয়ের
Image

পূর্ব আন্ধেরির বিধানসভা উপনির্বাচনে উদ্ধবকে সমর্থন সিপিআইয়ের

মুম্বই, ১৩ অক্টোবর (হি.স.) : আসন্ন পূর্ব আন্ধেরির বিধানসভা উপনির্বাচনে উদ্ধবকে সমর্থন করল সিপিআই। অতীত ভুলে একহাত শিবসেনা-সিপিআই। সিপিআই নেতা প্রকাশ রেড্ডি, মিলিন্দ রানাডে এবং অন্যরা উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করে একথা জানান।

একসময় মুম্বইয়ে বাম আধিপত্যকে শেষ করার জন্য শিবসেনা কংগ্রেসের বি টিম হিসেবে কাজ করেছিল বলে অভিযোগ ওঠে। ১৯৭০ সালে বাম নেতা কৃষ্ণ দেশাই খুন হন। এই খুনের পিছনে শিবসেনাই সন্দেহের তালিকায় পড়ে। গ্রেফতার করা হয় শিবসেনার বেশকিছু কর্মীদের। তারপরই প্রথম নির্বাচনে অংশ নেয় শিবসেনা। মধ্য মুম্বইয়ের বামেদের শক্তঘাঁটি মিল শ্রমিকদের দুর্গ থেকে প্রথমবারের জন্য উপনির্বাচনে জয়লাভ করে বাল ঠাকরের দল। যা শিবসেনার উত্থান বলে মনে করে রাজনৈতিক মহল।
তৎকালীন কংগ্রেসের মুখ্যমন্ত্রী বসন্তরাও নায়েকের থেকে সমর্থন পাওয়ার অভিযোগ ওঠে শিবসেনার বিরুদ্ধে। এ কারণে শিবসেনার কর্মীদের ব্যাঙ্গ করে বসন্ত সেনা বলেও ডাকা হত। ওই সময় মুম্বইয়ে বামপন্থী আধিপত্যের অবসানের সূচনা হয়।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top