News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বর্তমানে জিনিসপত্রের দাম দেড়শগুণ বেড়ে গিয়েছে : মানিক দে
Image

বর্তমানে জিনিসপত্রের দাম দেড়শগুণ বেড়ে গিয়েছে : মানিক দে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷ বৃহস্পতিবার সি আই টি ইউ নেতা  রবীন্দ্র দেববর্মার স্মরণ সভা অনুষ্ঠিত হয় আগরতলার অফিস লেনে৷ স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি মানিক দে সহ অন্যান্যরা৷ সিআইটিইউ অফিসে আয়োজিত রবীন্দ্র দেববর্মার স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি মানিক দে বলেন,  রবীন্দ্র দেববর্মা ছিলেন শ্রমিক অংশের মানুষের একে দরদী বন্ধু৷ আজ তাঁকে স্মরণ করার মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর সার্থ সুরক্ষায় লড়াই সংগ্রাম আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি৷ এদিন বক্তব্য রাখতে গিয়ে সিআইটিইউর সভাপতি মানিক দে বলেন বর্তমানে মানুষের আয় উপার্জন কমে গেছে৷ অথচ দ্রব্যমূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে৷ বর্তমান কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করতে গিয়ে মানিকবাবু বলেন ব্রিটিশ আমলেও খাদ্যদ্রব্যের উপর ট্যাক্স বসানো হয়নি৷ অথচ বর্তমান কেন্দ্রীয় সরকার চাল ডাল চিরা মুড়ি সহ অন্যান্য খাদ্যদ্রব্যের উপর ট্যাক্স চাপিয়েছে৷ কেন্দ্রীয় সরকারের এধরনের মানসিকতার তীব্র সমালোচনা করেন তিনি৷ তিনি বলেন জিনিসপত্রের দাম ১০০ থেকে দেড়শ গুণ বৃদ্ধি পেয়েছে৷ বর্তমান সরকারের আমলে কর্মসংস্থানের বদলে কর্ম সংকোচন নীতি গ্রহণ করা হয়েছে৷ তাতে মানুষের রাতের ঘুম উবে গেছে৷ মানুষ অনাহারে অর্ধাহারে দিনাদিপাত করতে বাধ্য হচ্ছে৷ দেশের পরিবহন ব্যবস্থা খুবই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন৷ বর্তমান সরকারের আমলে দেশের এক কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছেন৷ এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে তিনি উল্লেখ করেন৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top