News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে বিজেপি প্রদেশ সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা
Image

বিশালগড়ে বিজেপি প্রদেশ সভাপতিকে উষ্ণ অভ্যর্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ অক্টোবর৷৷ বিশালগড়ে বিজেপির  প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যকে দলীয় নেতা কর্মীরা উষ্ণ সম্বর্ধনা জানালেন৷ বৃহস্পতিবার বর্ণাঢ্য বাইক র্যালির মধ্য দিয়ে প্রদেশ সভাপতিকে নিয়ে যাওয়া হয় অফিস টিলা টাউন হলে৷ সকালে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়৷ বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য্যকে বাইক রেলির মাধ্যমে স্বাগত জানিয়ে নিয়ে যাওয়া হল বিশালগড় অফিস টিলা টাউন হলে৷ বৃহস্পতিবার বেলা বারোটায় চরিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ণ পেট্রোল পাম্পের সামনে থেকে শুরু হয় বাইক রেলী৷ বিজেপি সিপাহীজলা জেলা উত্তর জেলা কমিটির  পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়৷ ফুলে সুসজ্জিত হুডখোলা গাড়িতে রেলির প্রথমে ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য৷  গাড়িতে প্রদেশ সভাপতির সঙ্গে ছিলেন বিজেপি সিপাহীজলা জেলা কমিটির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, যুব মোর্চার রাজ্য প্রদেশ সভাপতি নবাদল বনিক এবং রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান৷ শাসকদলের যুব সংগঠনের শত শত বাইক ও কর্মীরা রেলি করে প্রদের সভাপতিকে নিয়ে যায়৷ রেলিকে ঘিরে যুব মোর্চার কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। 

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top