News Flash

  • Home
  • প্রধান খবর
  • Protest:মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক রূপান্তরকামীরা
Image

Protest:মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক রূপান্তরকামীরা

কলকাতা, ১২ অক্টোবর (হি. স.) : রাজ্য সরকারের পুজো অনুদান তো দূরঅস্ত্‌, তাঁদের প্রয়াসের স্বীকৃতিও মেলেনি। ডাক আসেনি পুজো কানির্ভালে যোগ দেওয়ারও। এই অভিযোগ তুলে বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বিক্ষোভ দেখান রূপান্তরকামীদের একাংশ।

পুলিশের তরফে বার বার অনুরোধ করা সত্ত্বেও বিক্ষোভ না-ওঠায় আটক করা হয় তাঁদের কয়েক জনকে। যদিও কিছু ক্ষণের মধ্যেই তাঁদের ছেড়ে দেওয়া হয়। তাঁদের অভিযোগ, কালীঘাট থানায় নিয়ে তাঁদের হেনস্থা করা হয়েছে। যদিও এই অভিযোগের কথা অস্বীকার করা হয় কলকাতা পুলিশের তরফ থেকে। গত পাঁচ বছর ধরে কলকাতার কালিকাপুর এলাকায় দুর্গাপুজো করে আসছে শহরের রূপান্তরকামীদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ট্রান্সজেন্ডার হিজরা অব বেঙ্গল।’ সংগঠনের অভিযোগ, বড় বড় পুজো উদ্যোক্তারা সরকারি অনুদান পেলেও তারা এই সুবিধা থেকে বঞ্চিত। এ বছরও তারা সরকারি সাহায্য পেতে আবেদন জানায়। সমস্ত প্রক্রিয়া মেনে খরচের হিসাব দিয়ে সরকারের দ্বারস্থ হয়েছিল তারা। তা সত্ত্বেও মেলেনি ৬০ হাজার টাকার পুজো অনুদান।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top