News Flash

  • Home
  • দিনের খবর
  • গোয়া উপকূলে উড়ানের সময় ভেঙে পড়ল মিগ-২৯কে, পাইলট নিরাপদ
Image

গোয়া উপকূলে উড়ানের সময় ভেঙে পড়ল মিগ-২৯কে, পাইলট নিরাপদ

নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি.স.) : বুধবার সকালে পানাজিতে গোয়া উপকূলে প্রযুক্তিগত ত্রুটির কারণে একটি মিগ-২৯কে যুদ্ধবিমান ভেঙে পড়ল। বিমানের পাইলট নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। ভারতীয় নৌসেনা বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে।

নৌবাহিনী একটি অফিসিয়াল বিবৃতিতে বলেছে, মিগ-২৯কে গোয়া সাগরের উপর একটি রুটিন উড়ানের সময় ঘাঁটিতে ফিরে আসার সময় একটি প্রযুক্তিগত সমস্যা তৈরি করে। এটি বুঝতে পেরে, পাইলট নিরাপদে দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হলেও যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। পরে দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে পাইলটকে খুঁজে পাওয়া যায়। পাইলটের অবস্থা স্থিতিশীল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত বোর্ডকে (বিওআই) নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত এর আগেও মিগ-২৯ উড্ডয়নের সময় আকাশে প্রযুক্তিগত ত্রুটির ঘটনা ঘটেছে। ২০২০ সালের নভেম্বরেও একটি মিগ-২৯কে উড়ানের সময় ত্রুটিপূর্ণ হয়েছিল। এই দুর্ঘটনায় ঘটনার পরপরই একজন পাইলটকে উদ্ধার করা হয় এবং দুর্ঘটনার ১১দিন পর কমান্ডার নিশান্ত সিংয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি পাখির সঙ্গে ধাক্কার পরে একটি বিমান ভেঙে যায়।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top