News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বিপুল পরিমাণের বার্মিজ সুপারি এবং ২৪ কার্টুন বিদেশি সিগারেট বাজেয়াপ্ত কাছাড়ের লায়লাপুরে, আটক চার
Image

বিপুল পরিমাণের বার্মিজ সুপারি এবং ২৪ কার্টুন বিদেশি সিগারেট বাজেয়াপ্ত কাছাড়ের লায়লাপুরে, আটক চার

ধলাই (অসম), ১২ অক্টোবর (হি.স.) : কাছাড় জেলার ধলাই থানার অধীনস্থ মিজোরাম সীমান্তবর্তী লায়লাপুরে রুটিনমাফিক নাকাচেকিং চলাকালে বিরাট সাফল্য পেয়েছে পুলিশ। লায়লাপুর পুলিশ পেট্ৰোল পোস্টের সামনে আজ বুধবার সকাল প্রায় ৮-টা নাগাদ ভারত পেট্রোলিয়াম ওয়েলের এএস এফসি ৯২৭২ নম্বরের একটি তেলের ট্যাংকারে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণের বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ওয়েল ট্যাংকারের উপরে আলাদাভাবে মোট পাঁচটি চেম্বারে মজুত ছিল বার্মিজ সুপারিগুলি। অন্যদিকে গতকাল মঙ্গলবার গভীর রাতে দুটি টাটা সুমোয় তালাশি চালিয়ে মোট ২৪ কার্টুন বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করেছে ধলাই পুলিশ। পৃথক দুই ঘটনার সঙ্গে চার অবৈধ কারবারিকে আটক করা হয়েছে।

মিজোরাম থেকে আগত ওয়েল ট্যাংকারে কোনও রকমের নথিপত্র ছাড়া বেআইনিভাবে বার্মিজ সুপারি আনা হচ্ছে দেখে পুলিশ গাড়ির দুই ব্যক্তিকে আটক করে। ধৃত দুই বার্মিজ সুপারি পাচারকারীর নাম বাবুল হুসেন লস্কর এবং বদরুল হক লস্কর। হোজাই জেলার লংকা থানার তিনালি বাজারের ময়ুর উদ্দিন লস্করের ছেলে বাবুল হুসেন লস্কর। অপর ধৃত বদরুল হক লস্কর একই এলাকার মতসির আলির ছেলে। ধৃতদের ধলাই থানার লকআপে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।

অন্যদিকে গতকাল মঙ্গলবার গভীর রাতে দুটি টাটা সুমোতে তালাশি চালিয়ে মোট ২৪ কার্টুন বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করেছে ধলাই পুলিশ। এমজেড ০৫ এ ৪২১১ এবং এমজেড ০১ এন ১৬৭৭ নম্বরের টাটা সুমো দুটি থানায় নিয়ে যায় পুলিশ। একইসঙ্গে বিদেশি সিগারেট পাচারে লিপ্ত দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতরা করিমগঞ্জ জেলার নিলামবাজার কেউটকোণার প্রয়াত আব্দুল রকিবের ছেলে আব্দুল হাই (৩০) এবং মিজোরামের নর্থ আইজল রামলুন এলাকার কে মজিদের ছেলে মহম্মদ কে একলাস (৩৪)।

বেআইনিভাবে বিদেশি সিগারেট পাচারের দায়ে সংশ্লিষ্ট আইনের ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

Releated Posts

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026

অতিরিক্ত বৃষ্টির জেরেই অসমে ভয়াবহ বন্যা, পরিস্থিতি এখনও উদ্বেগজনক: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমে চলতি বন্যা মূলত নদীর স্বাভাবিক প্লাবনের কারণে নয়, বরং স্বাভাবিকের তুলনায় ৪০০ শতাংশেরও…

ByByNews Desk Jul 25, 2026

অসমের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা, সর্বাত্মক সহায়তার আশ্বাস

গুয়াহাটি, ২৫ জুলাই (আইএএনএস): অসমের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলেন…

ByByNews Desk Jul 25, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০.৬ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৪ জুলাই (আইএএনএস): অসমে চলমান বন্যা পরিস্থিতিতে ১০.৬ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ্যের একাধিক জেলায় এখনও…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top