News Flash

Image

দুদিবসীয় সফরসূচি নিয়ে বৃহস্পতিবার অসম আসছেন রাষ্ট্ৰপতি দ্ৰৌপদী মুৰ্মু

গুয়াহাটি, ১১ অক্টোবর (হি.স.) : দু-দিনের সফরসূচি নিয়ে আগামী বৃহস্পতিবার ১৩ অক্টোবর অসমে আসছেন রাষ্ট্ৰপতি দ্ৰৌপাদী মুৰ্মু। দেশের সৰ্বোচ্চ পদে নিৰ্বাচিত হওয়ার পর এটা তাঁর প্ৰথম অসম সফর।দু-দিনের সফরে রাষ্ট্রপতি মুৰ্মু কয়েকটি সরকারি কাৰ্যসূচিতে অংশগ্ৰহণ করবেন। গুয়াহাটি এসে তিনি কামাখ্যা মন্দির দৰ্শন করা ছাড়া বেশ কয়েকটি প্ৰকল্প ও প্ৰতিষ্ঠানের উদ্বোধন করবেন।

সরকারি রাষ্ট্রপতির সফরসূচি প্ৰকাশ করা না হলেও নিৰ্ভরযোগ্য সূত্ৰে প্রাপ্ত খবরে জানা গেছে, এদিন বিকেলে আগরতলা থেকে তিনি গুয়াহাটি আসবেন। সফরের প্ৰথম দিন তিনি আমিনগাঁওয়ে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনলজি গুয়াহাটি (আইআইটি-জি)-তে আয়োজিত এক কাৰ্যসূচিতে অংশগ্ৰহণ করবেন। তার পর পাঞ্জাবাড়িতে শ্ৰীমন্ত শংকরদেব কলাক্ষেত্ৰ এবং খানাপাড়ায় অসম প্ৰশাসনিক পদাধিকারী মহাবিদ্যালয়ে পৃথক কাৰ্যসূচিতে অংশগ্ৰহণ করবেন রাষ্ট্রপতি।

জানা গেছে, ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং আরও কয়েকটি প্ৰকল্পের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top