News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Udaipur:তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করল ১৪ বছরের নাবালক
Image

Udaipur:তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করল ১৪ বছরের নাবালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করলো ১৪ বছরের এক নাবালক৷ ঘটনা উদয়পুরের উত্তর শালগড়া মাইজ্জা পট্টি গ্রামে৷ সামাজিক ব্যভিচার ও অবক্ষয়ের ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে৷ সমাজ ব্যবস্থায় এ ধরনের কার্যকলাপ বৃদ্ধি পেলো সমাজকে সঠিক পথে পরিচালিত করতে তেমন কোন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না৷ এভাবেই চলতে থাকলে সমাজে অপরাধ প্রবণতা দিনের পর দিন আর বৃদ্ধি পাবে তা বলার অপেক্ষা রাখে না৷ ইদানিংকালে শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়ে চলেছে৷ এধরনের এই এক ঘটনা ঘটেছে মন্দির নগরীর পার্শবর্তী এলাকায়৷ ঘটনার বিস্তারিত বিবরণী জানা যায়, তৃতীয় শ্রেণি সুকল পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ করলো ১৪ বছর বয়সী এক নাবালক ৷ ঘটনা উদয়পুরের উত্তর শালগড়া মাইজ্জা পট্টি গ্রামে৷  এই ঘটনায় উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশ অভিযুক্ত নাবালক ছেলেকে আটক করে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার  হয়েছে৷ ঘটনার ষষ্ঠ তদন্তক্রমে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

ফাঁকা বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: ফাঁকা বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারির লকার ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

কর্তব্য পালনের ফাঁকে দেবশিল্পীর আরাধনা, বিশ্বকর্মা পুজোর প্রস্তুতিতে ব্যস্ত টিএসআর জওয়ানরা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি উৎসবের আনন্দেও মেতে উঠেছেন টিএসআর জওয়ানরা। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনাকে…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top