News Flash

  • Home
  • ত্রিপুরা
  • BJP:কমলাসাগরে বিজেপি মন্ডল কমিটির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত
Image

BJP:কমলাসাগরে বিজেপি মন্ডল কমিটির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷  আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কমলাসাগর মন্ডল এর উদ্যোগে গকুলনগর স্থিত রাস্তার মাথা কমিউনিটি হল ঘরে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়৷
এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সুবীর চৌধুরী, মন্ডল সহ সভাপতি হরে কৃষ্ণ ধর, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সিপাহীজলা উত্তর যুব মোর্চার সভাপতি দীপ্তনু দাস এবং ব্লক চেয়ারপারসন সন্ধ্যা দেববর্মা সহ কমলাসাগর মন্ডলের সমস্ত কর্মকর্তাগণ৷ মন্ডল সভাপতি সুবীর চৌধুরী জানান মঙ্গলবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাল ভৈরব মন্দিরে পূজা অর্চনা করবেন৷ তারই অঙ্গ হিসাবে কমলা সাগর মন্ডলের পক্ষ থেকে কমলা শহর এলাকার সমস্ত শিব মন্দির পাশাপাশি উত্তম ভক্ত চৌমুহনী স্থিত গোশালা আশ্রমে পূজা অর্চনা আয়োজন করেছেন৷ এখানে উপস্থিত থাকবেন রাজ্যের বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য৷ উক্ত আয়োজনে সকল অংশের মানুষের উপস্থিত থাকার আহ্বান রাখেন তিনি৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top