News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested:কুখ্যাত বাইক চোর গ্রেফতার আগরতলায়, উদ্ধার চুরি যাওয়া সুকটি
Image

Arrested:কুখ্যাত বাইক চোর গ্রেফতার আগরতলায়, উদ্ধার চুরি যাওয়া সুকটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর৷৷  পুলিশ এইবার জালে তুলতে সক্ষম হল বাইক চোর চক্রের এক পাণ্ডাকে৷ ধৃত ব্যক্তির নাম জহর উদ্দিন, বাড়ি চুরাইবাড়ি থানা এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব আগরতলা থানার পুলিশ পেট্রোলিং করার সময় এক ব্যক্তিকে একটি পালসার বাইক সহ সন্দেহভাজন আটক করে৷ পালসার বাইক সহ ঐ ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালাতেই বেরিয়ে আসে  চাঞ্চল্যকর তথ্য৷ মহকুমা পুলিশ আধিকারিক অজয় কুমার দাস জানান ধৃত ব্যক্তির নাম জহর উদ্দিন, বাড়ি চুরাইবাড়ি থানা এলাকায়৷ ধৃত জহর উদ্দিন বাইক চুরির ঘটনার সাথে যুক্ত৷ তার সাথে আরও ৪ থেকে ৫ জন রয়েছে৷ তারা আগরতলা শহরের বিভিন্ন স্থানে ভাড়া থাকে৷ প্রতি এক থেকে  দুই মাস পর পর তারা ভাড়া বাড়ি পরিবর্তন করে৷ সর্বদা তারা ফুল হেলমেট পরিধান করে  বাইক চালায় সিসি ক্যামেরা থেকে মুখ লুকানোর জন্য৷ মহকুমা পুলিশ আধিকারিক আরও জানান ধৃত জহর উদ্দিনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি যাওয়া একটি সুকটিও উদ্ধার করা হয়েছে৷ শুক্রবার ধৃত জহর উদ্দিনকে  পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ  করেছে পুলিশ৷ এইদিকে এই বাইক চোর চক্রের আরও এক সদস্যের ছবি প্রকাশ করেছে পুলিশ৷ পুলিশ বাইক চোর চক্রের অপর সদস্যের ছবি প্রকাশ  করে সকলকে সহযোগিতা করার আহ্বান জানায়৷

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top