News Flash

  • Home
  • প্রধান খবর
  • BJP:কেজরিওয়ালের উচিত অবিলম্বে মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতমকে বরখাস্ত করা: বিজেপি
Image

BJP:কেজরিওয়ালের উচিত অবিলম্বে মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতমকে বরখাস্ত করা: বিজেপি

নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.) : ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দিল্লিতে আম আদমি পার্টির (আপ) সরকারের মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতমের একটি ভাইরাল ভিডিও উদ্ধৃত করে বলেছে যে তিনি কেবল হিন্দুদের অনুভূতিতে আঘাত করেননি, জাতির অখণ্ডতাকেও গভীরভাবে আক্রমণ করেছেন। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে অবিলম্বে গৌতমকে মন্ত্রীর পদ থেকে বরখাস্ত করার দাবি জানিয়েছে বিজেপি।

শুক্রবার বিজেপি সদর দফতরে মুখপাত্র গৌরব ভাটিয়া এক সাংবাদিক সম্মেলনে বলেন, আম আদমি পার্টির মন্ত্রীর দেওয়া বিবৃতি শুধুমাত্র হিন্দুদের অনুভূতিতে আঘাত করেনি বরং এটি দেশের অখণ্ডতার উপর গভীর আঘাত করেছে।
মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে সম্বোধন করে ভাটিয়া বলেন, ভিডিওতে যে শব্দগুলি বলা হচ্ছে তা স্পষ্ট করে দেয় আপনি (কেজরিওয়াল) কীভাবে হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মের অনুসারীদের ঘৃণা করেন। তিনি প্রশ্ন তোলেন কেজরিওয়াল ভোটের জন্য কতটা পড়বেন। তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে ভোটব্যাঙ্ক বজায় রাখতে কেজরিওয়ালের নির্দেশে হিন্দুদের অনুভূতিতে আঘাত করা হচ্ছে।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top