News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইডি-র সমনে সাড়া, প্রবর্তন নির্দেশালয়ের দফতরে হাজিরা ডি কে শিবকুমারের
Image

ইডি-র সমনে সাড়া, প্রবর্তন নির্দেশালয়ের দফতরে হাজিরা ডি কে শিবকুমারের

নয়াদিল্লি, ৭ অক্টোবর (হি.স.): প্রবর্তন নির্দেশালয়ের (ইডি) কাছে সমন চেয়েছিলেন, কিন্তু সেই আর্জি মঞ্জুর হয়নি। তাই ইডি-র সমনে সাড়া দিয়ে শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিয়েছেন কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার। ন্যাশনাল হেরাল্ড অর্থ তছরুপ মামলায় দিল্লির এ পি জে আব্দুল কালাম রোডে অবস্থিত ইডি-র দফতরে হাজিরা দেওয়ার প্রাক্কালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডি কে শিবকুমার বলেছেন, “আমি একজন আইন মেনে চলা নাগরিক। আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে…আমি কিছু সময় দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম (৭ অক্টোবরের সমন স্থগিত করার আর্জি) কিন্তু তারা বলেছিল না তোমাকে আসতেই হবে। আমি আজ এসেছি…আমি যা জানি উত্তর দেব।”

কর্ণাটকের এই কংগ্রেস নেতা ভারত জোড়ো যাত্রা ছেড়ে দিল্লিতে এসে পৌঁছন। বৃহস্পতিবার পদযাত্রার সময় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং তাঁর ছেলে রাহুল গান্ধীর সঙ্গে হেঁটেছিলেন শিবকুমার। শিবকুমার গত ১৯ সেপ্টেম্বর দিল্লিতে ইডি-র সামনে হাজির হয়েছিলেন, সেই সময় তাঁকে আরেকটি অর্থ পাচারের মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top