News Flash

  • Home
  • দেশ
  • সামনে চলে এল মহিষের দল, দুর্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেস
Image

সামনে চলে এল মহিষের দল, দুর্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেস

আহমেদাবাদ, ৬ অক্টোবর (হি.স.): দুর্ঘটনার কবলে পড়ল বন্দে ভারত এক্সপ্রেস। কিছু দিন আগেই মুম্বই সেন্ট্রাল ও গুজরাটের গান্ধীনগরের মধ্যে চালু হয়েছে অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস। বৃহস্পতিবার এই ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। বেলা ১১.১৫ মিনিট নাগাদ গুজরাটের ভাতভা স্টেশন ও মণিনগরের মাঝে দুর্ঘটনার কবলে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস।ওয়েস্টার্ন রেলের সিনিয়র পিআরও জে কে জয়ন্ত জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১১.১৫ মিনিট নাগাদ ভাতভা স্টেশন ও মণিনগরের মাঝে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সামনে চলে আসে মহিষের একটি দল। দুর্ঘটনায় বন্দে ভারত এক্সপ্রেসের সামনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনও যাত্রী হতাহত হননি বলে জানা গিয়েছে।হিন্দুস্থান সমাচার। রাকেশ।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top