News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Jishnu Deb Varman:চাকরির দাবীতে উপমুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ এসটিজিটি’র এসটি ক্যাটাগরীর প্রত্যাশীরা
Image

Jishnu Deb Varman:চাকরির দাবীতে উপমুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ এসটিজিটি’র এসটি ক্যাটাগরীর প্রত্যাশীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ অক্টোবর৷৷ ২০২২ সালে এস টি-দের ব্যাকলগ পোষ্ট গুলি পূরণ করা,  এস টি জি টি-তে এস টি ক্যাটাগরিতে ব্যাকলগ পোষ্ট পূরণ করার দাবীতে বৃহস্পতিবার এস টি জি টি পরীক্ষায় উত্তীর্ণরা উপ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দাবি জানান৷
এদিন উপ মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন এস টি জি টি উত্তীর্ণ এস টি ক্যাটাগরির পরীক্ষার্থীরা৷ সাক্ষাৎ শেষে বেড়িয়ে তারা জানান উপ মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন এই ব্যাকলগ পূরণ করা হবে৷ এছাড়াও এই দাবীতে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন তারা৷ এদিন দ্বিতীয় বারের জন্য উপ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন উত্তীর্ণ পরীক্ষার্থীরা৷ সমস্ত স্থানে সদর্থক উত্তর পেয়েছেন বলে জানান৷ কিন্তু শীঘ্রই এই দাবি পূরণ না হলে আন্দোলনে নামার ঘোষণা দেন তারা৷ তাদের বক্তব্য ২০১৭ সালে প্রথম বার ১৪৩০ টি পোষ্ট ক্রিয়েট করা হয়৷ উত্তীর্ণ হয় মাত্র ৫৭ জন৷ ২০১৭ সালে দ্বিতীয়বার ১৩৮৪ টি পোষ্ট ক্রিয়েট করার পর উত্তীর্ণ হয় মাত্র ৭৩ জন৷ ২০১৯ সালে ১৮৪ টি ক্রিয়েট পোষ্টের মধ্যে উত্তীর্ণ হয় ৪৩ জন৷ শেষবার ২০২২ সালে ১৭২ টি পোষ্ট ক্রিয়েট করা হলে তা সম্পূর্ণ পূরণ হয়৷ কিন্তু ২০১৭ সাল থেকে এস টি ক্যাটাগরিতে ৮০০ উপর পোষ্ট ব্যাকলগ রয়েছে৷ সেই ব্যাকলগ পোষ্ট গুলি পূরণ করার দাবি জানান তারা৷

Releated Posts

কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের

আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী

কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top