News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত জোড়ো যাত্রায় জুতোর ফিতে আলগা হল সোনিয়ার, নিচু হয়ে বেঁধে দিলেন রাহুল
Image

ভারত জোড়ো যাত্রায় জুতোর ফিতে আলগা হল সোনিয়ার, নিচু হয়ে বেঁধে দিলেন রাহুল

বেঙ্গালুরু, ৬ অক্টোবর (হি.স.): ভারত জোড়ো যাত্রা চলাকালীন মায়ের পায়ের জুতো পরিয়ে দিতে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। বৃহস্পতিবার সকালে কর্নাটকের মাণ্ড্যতে শুরু হয় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা, তাতে অংশ নেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী ও রাহুলের মা সোনিয়া গান্ধীও।

বৃহস্পতিবারই প্রথম বার ভারত জোড়ো যাত্রায় অংশ নেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া। সোমবার তিনি মাইসুরুতে পৌঁছলেও আয়ুধ পুজো এবং দশেরা উৎসবের জন্য কংগ্রেসের কর্মসূচির দু’দিনের বিরতি ছিল। এদিন মাণ্ড্যতে পদযাত্রায় অংশ নিতে যাওয়ার সময় হঠাৎই তাঁর পায়ের জুতোর ফিতে আলগা হয়ে গিয়েছিল। হাঁটতে গিয়ে থমকে গিয়েছিলেন সোনিয়া। বিষয়টি নজরে আসতেই রাহুল নিচু হয়ে ফিতে বেঁধে দেন।
উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে রাহুল ভারত জোড়ো যাত্রা শুরু করেছিলেন।

Releated Posts

উজবেক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে তাসখন্দে অনুষ্ঠিত বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফলগুলি রবিবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

ভারত-উজবেকিস্তান সম্পর্ক উন্নীত হয়ে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’: প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

‘মহানায়ক’ উত্তম কুমার থেকে নারী ক্ষমতায়ন—‘মন কি বাত’-এ নানা সাফল্যের কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): বাংলার কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে নারী ক্ষমতায়ন,…

ByByNews Desk Aug 30, 2026

মাদকমুক্ত ভারত গড়তে ‘নশামুক্ত যুব’ অভিযানে সকলকে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশজুড়ে গতি পেয়েছে ‘নশামুক্ত যুব ফর বিকশিত…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top