News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেরলের পালাক্কড়ে দু’টি বাসের সংঘর্ষে মৃত ৯, আহত কমপক্ষে ৩৮ জন
Image

কেরলের পালাক্কড়ে দু’টি বাসের সংঘর্ষে মৃত ৯, আহত কমপক্ষে ৩৮ জন

পালাক্কড়, ৬ অক্টোবর (হি.স.): কেরলের পালাক্কড় জেলায় দু’টি বাসের মধ্যে সংঘর্ষের জেরে প্রাণ হারালেন ৯ জন। মৃত ৯ জনের মধ্যে ৫ জন পড়ুয়া। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩৮ জন। বুধবার রাত ১১.৩০ মিনিট নাগাদ পালাক্কড় জেলার ভাদাক্কেঞ্চেরিতে একটি ট্যুরিস্ট বাসের সঙ্গে কেরল রাজ্য সড়ক পরিবহন নিগমের একটি বাসের সংঘর্ষ হয়।

ট্যুরিস্ট বাসটি এর্নাকুলাম জেলার বাসেলিওস বিদ্যানিকেতনের পড়ুয়া ও শিক্ষকদের নিয়ে উটির দিকে যাচ্ছিল। সেই সময় দুর্ঘটনাটি ঘটেছে। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ পড়ুয়া-সহ ৯ জনের। আহত ৩৮ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যের মন্ত্রী এম বি রাজেশ জানিয়েছেন, পালাক্কড় জেলার ভাদাক্কেঞ্চেরিতে কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (কেএসআরটিসি) বাসের সঙ্গে একটি পর্যটক বাসের সংঘর্ষে ৯ জনের মৃত্যু এবং ৩৮ জন আহত হয়েছেন।

Releated Posts

উজবেক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে তাসখন্দে অনুষ্ঠিত বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফলগুলি রবিবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

ভারত-উজবেকিস্তান সম্পর্ক উন্নীত হয়ে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’: প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

‘মহানায়ক’ উত্তম কুমার থেকে নারী ক্ষমতায়ন—‘মন কি বাত’-এ নানা সাফল্যের কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): বাংলার কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে নারী ক্ষমতায়ন,…

ByByNews Desk Aug 30, 2026

মাদকমুক্ত ভারত গড়তে ‘নশামুক্ত যুব’ অভিযানে সকলকে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশজুড়ে গতি পেয়েছে ‘নশামুক্ত যুব ফর বিকশিত…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top