News Flash

  • Home
  • Uncategorized
  • দশমী পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশের ইলিশ পাঠানো অব্যাহত
Image

দশমী পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশের ইলিশ পাঠানো অব্যাহত

ঢাকা, ৪ অক্টোবর(হি. স.) : ভোজন রসিক বাঙালিদের জন্য সুখবর। প্রিয় উ‍ৎসব দুর্গাপুজোয় যাতে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বাঙালিরা পদ্মা পাড়ের ইলিশের স্বাদ পেতে পারেন তার জন্য রূপালি শস্যের রফতানির মেয়াদ আরও তিনদিন বাড়াল বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়।

দশমীর দিন পর্যন্ত ভারতে ইলিশ রফতানির জন্য আরও আটটি রফতানিকারক প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। মোট চারশো টন ইলিশ রফতানি করতে পারবে প্রতিষ্ঠানগুলি। দুর্গাপুজোয় যাতে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বাঙালিরা পদ্মা পাড়ের ইলিশের স্বাদ নিতে পারেন তার জন্য প্রথম দফায় গত ৪ সেপ্টেম্বর ২ হাজার ৪৫০ টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হয়। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওই পরিমাণ মাছ রফতানির অনুমতি দেওয়া হয়েছিল।

পরে দ্বিতীয় দফায় আরও ৫০০ টন ইলিশ রফতানির ক্ষেত্রে ছাড় দেয় বাণিজ্য মন্ত্রণালয়। ২ অক্টোবর অর্থা‍ৎ রবিবার পর্যন্ত রফতানির সময়সীমা ছিল।বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নয়া নির্দেশিকায় জানানো হয়, রফতানির সময়সীমা ৫ অক্টোবর করা হয়েছে। অর্থা‍ৎ দশমী পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় ইলিশ পাঠানো যাবে।বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজো উপলক্ষে গত বছরের সেপ্টেম্বরে দুই দফায় ১১৫ প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৬০০ টন ইলিশ রফতানির অনুমতি দেওয়া হলেও অনেকেই সঠিক মূল্য না পাওয়ায় ওপারে মাছ পাঠাননি। তার আগের বছর ২০২০ সালে প্রথমে এক হাজার ৪৫০ টন ও পরে আরও ৪০০ টন ইলিশ ভারতে রফতানির অনুমতি দেওয়া হয়েছিল। সে বছর পুরো মাছই রফতানি করা হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top