News Flash

  • Home
  • প্রধান খবর
  • Bhadohi Fire:ভাদোহি অগ্নিকাণ্ড: সংগঠকের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের
Image

Bhadohi Fire:ভাদোহি অগ্নিকাণ্ড: সংগঠকের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের

ভাদোহি (উত্তরপ্রদেশ), ৩ অক্টোবর (হি.স.) : প্যান্ডেলের দুর্গা পূজা সংগঠন কমিটির সভাপতির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে ভাদোহির জেলা শাসক গৌরাঙ্গ রাঠি জানিয়েছেন। প্রসঙ্গত রবিবার রাতে উত্তর প্রদেশের ভাদোহি জেলায় দুর্গাপুজো মন্ডপে আগুন লেগে মৃত্যু হয়েছে দুই মহিলা-সহ ৫ জনের। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৬৪ জন।

অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা রক্ষণাবেক্ষণে অসতর্কতার অভিযোগে বাচ্চা যাদবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি ছাড়া সংগঠন কমিটির অন্য সদস্যদের বিরুদ্ধেও মামলা রয়েছে। গৌরাঙ্গ রাঠি জানিয়েছেন, এসআইটি দল তাদের রিপোর্ট জমা দিয়েছে। হ্যালোজেন গরম করায় আগুন লাগার কারণ পাওয়া গেছে। এসআইটি রিপোর্টে আরও বলা হয়েছে, প্যান্ডেলে বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের বিষয়ে অসতর্কতা ছিল। এছাড়াও, প্যান্ডেল নির্মাণে যে উপাদান ব্যবহার করা হয়েছিল তা দাহ্য প্রকৃতির ছিল।
ভদোহির এসপি অনিল কুমার সোমবার জানিয়েছেন, অনুষ্ঠানের নিরাপত্তায় অসতর্কতার কারণে বাচ্চা যাদব এবং অন্যান্য কমিটির সদস্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

উজবেক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে তাসখন্দে অনুষ্ঠিত বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফলগুলি রবিবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

ভারত-উজবেকিস্তান সম্পর্ক উন্নীত হয়ে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’: প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

‘মহানায়ক’ উত্তম কুমার থেকে নারী ক্ষমতায়ন—‘মন কি বাত’-এ নানা সাফল্যের কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): বাংলার কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে নারী ক্ষমতায়ন,…

ByByNews Desk Aug 30, 2026

মাদকমুক্ত ভারত গড়তে ‘নশামুক্ত যুব’ অভিযানে সকলকে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশজুড়ে গতি পেয়েছে ‘নশামুক্ত যুব ফর বিকশিত…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top