News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচন : রাজ্যে পৌছল ইভিএম ও ভিভিপ্যাট
Image

২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচন : রাজ্যে পৌছল ইভিএম ও ভিভিপ্যাট

আগরতলা, ৩ অক্টোবর (হি. স.) : শারদ উত্সবের মধ্যেই ২০২৩ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন ত্রিপুরায় ইভিএম, ভিভিপ্যাট ও কন্ট্রোল ইউনিট পাঠিয়েছে। সমস্ত ভোট সামগ্রী পশ্চিম ত্রিপুরা জেলায় উমাকান্ত স্কুলে মজুত রাখা হয়েছে।

এবিষয়ে আজ ত্রিপুরায় নিযুক্ত ডেপুটি সিইও রাজীব দেবনাথ জানান, আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে নির্বাচন কমিশনের আদেশে হায়দ্রাবাদ স্থিত ইসিআইএল থেকে ইভিএম ও ভিভিপ্যাট এসেছে। তাঁর দাবি, কমিশনের বরাদ্দ ইভিএমের ৪৮০০ ব্যালট ইউনিট ও ৪৯০০ কন্ট্রোল ইউনিট এবং ৪৯০০ ভিভিপ্যাট রবিবার বিকেলে ১৫টি কন্টেনার ট্রাক বোঝাই হয়ে ত্রিপুরায় এসেছে। আজ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে উমাকান্ত স্কুলে মজুত রাখা হয়েছে। তাঁর বক্তব্য, পরবর্তী সময়ে বিভিন্ন ওই ভোট সামগ্রী বিতরণ করা হবে।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top