News Flash

  • Home
  • দিনের খবর
  • Malda:মালদায় মাটির নীচ থেকে উদ্ধার জোড়া মূর্তি, পুজো দিতে ছুটছেন স্থানীয়রা
Image

Malda:মালদায় মাটির নীচ থেকে উদ্ধার জোড়া মূর্তি, পুজো দিতে ছুটছেন স্থানীয়রা

মালদা, ২ অক্টোবর (হি. স.): রাজ্যজুড়ে দেবীর আরাধনার মধ্যেই মালদায় মাটির নীচ থেকে উদ্ধার হল জোড়া মূর্তি ৷ আর সেই মূর্তি নিয়ে শুরু হয়েছে পূজার্চনা ৷ খবর পেয়ে সেই মূর্তি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ কর্তারা ৷ ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুরের শ্রীরামপুর পঞ্চায়েতের বানপুর এলাকায় ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বানপুরের মুন্সি বেসরার পুকুর সংস্কারের সময় কোদালের কোপে বেরিয়ে আসে কালো শক্ত পাথর ৷ মাটি সরাতেই উদ্ধার হয় এক জোড়া মূর্তি ৷ এলাকাবাসীর দাবি মূর্তি দু’টি বিষ্ণু ও বজরংবলীর ৷ তড়িঘড়ি ওই মূর্তি দু’টিকে বাড়িতে নিয়ে গিয়ে পুজো শুরু করেন মুন্সিবাবু ৷ এলাকায় এই খবর চাউর হতেই দেবীপক্ষে মাটি থেকে উঠে আসা দুই মূর্তিকে পুজো দিতে মুন্সিবাবুর বাড়িতে ছোটেন গ্রামের সকলে ৷ খবর পৌঁছয় প্রশাসনের কানেও ৷

হবিবপুরের বিডিও সুপ্রতীক সাহা বলেন, “বানপুর এলাকায় মাটি কাটতে গিয়ে দু’টি মূর্তি উদ্ধার হয়েছে ৷ সেই মূর্তি দু’টি আপাতত একটি আদিবাসী পরিবারের হেফাজতে আছে ৷ সেই মূর্তি দু’টি উদ্ধারের চেষ্টা চলছে ৷ এলাকাবাসীর দাবি, মূর্তি দু’টি কষ্টি পাথরের ৷ তবে এনিয়ে বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন ৷ মূর্তি দু’টি কতদিনের পুরনো, তা যাচাই করার পরই সব জানা যাবে ৷

Releated Posts

বাংলায় আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রে জড়িত বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে…

ByByNews Desk Aug 30, 2026

উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে গড়ে উঠছে নিউ জলপাইগুড়ি স্টেশন

গুয়াহাটি, ৩০ আগস্ট (আইএএনএস): উত্তরবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ রেল যোগাযোগের প্রবেশদ্বার হিসেবে নিউ জলপাইগুড়ি রেলস্টেশনকে আরও আধুনিক করে…

ByByNews Desk Aug 30, 2026

নুন কুনের কাছে ১৮,৬০০ ফুট উচ্চতায় সাহসী উদ্ধার অভিযান, প্রাণ বাঁচাল সেনার এভিয়েশন দল

শ্রীনগর, ৩০ আগস্ট (আইএএনএস): নুন কুন পর্বতশ্রেণির কাছে ১৮,৬০০ ফুট উচ্চতায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সফলভাবে এক ব্যক্তিকে উদ্ধার…

ByByNews Desk Aug 30, 2026

টিএমসিপি-র সমাবেশে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ, মমতার বিরুদ্ধে এফআইআরের নির্দেশ অধিকারীর

কলকাতা, ২৯ আগস্ট (আইএএনএস): তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসের সমাবেশে কলকাতা হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top