News Flash

  • Home
  • প্রধান খবর
  • Death:চার মাস আগে বিয়ে হয়েছিল, পুজোর সময় দুর্ঘটনা কেড়ে নিল প্রাণ
Image

Death:চার মাস আগে বিয়ে হয়েছিল, পুজোর সময় দুর্ঘটনা কেড়ে নিল প্রাণ

মুর্শিদাবাদ, ২ অক্টোবর (হি. স.) : মুর্শিদাবাদের সামসেরগঞ্জের নতুন ডাকবাংলো সংলগ্ন জামিয়াকাটান এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল নববধূর।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার রাতে।

জানা গেছে, মৃতের নাম আসমিন বিবি। বয়স মাত্র ১৮। তাঁর বাপের বাড়ি ফরাক্কা থানার জোড়পুকুরিয়া এলাকায়। মাত্র ৪ মাস আগে বিয়ে হয়েছিল ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের ইয়াসিন হামিদের সঙ্গে। শনিবার বাইকে করে সামশেরগঞ্জের ধুলিয়ানে স্বামীর সঙ্গে দিদির বাড়িতে গিয়েছিলেন আসমিন। জামিয়ানগর এলাকায় বাইকে ধাক্কা দেয় একটি লরি। ছিটকে পড়েন নবদম্পতি। তাঁদেরকে উদ্ধার করে সামশেরগঞ্জের অনুপনগর ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক দেহ পরীক্ষা করে জানান, আসমিনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মৃতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাইক আরোহীদের গতি ও রাস্তা ঠিক ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

উজবেক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে তাসখন্দে অনুষ্ঠিত বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফলগুলি রবিবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

ভারত-উজবেকিস্তান সম্পর্ক উন্নীত হয়ে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’: প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

‘মহানায়ক’ উত্তম কুমার থেকে নারী ক্ষমতায়ন—‘মন কি বাত’-এ নানা সাফল্যের কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): বাংলার কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে নারী ক্ষমতায়ন,…

ByByNews Desk Aug 30, 2026

মাদকমুক্ত ভারত গড়তে ‘নশামুক্ত যুব’ অভিযানে সকলকে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশজুড়ে গতি পেয়েছে ‘নশামুক্ত যুব ফর বিকশিত…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top