News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Twin Towers pandal :বন্ধ করে দেওয়া হল কল্যাণীর টুইন টাওয়ার মণ্ডপ
Image

Twin Towers pandal :বন্ধ করে দেওয়া হল কল্যাণীর টুইন টাওয়ার মণ্ডপ

কল্যাণী(নদীয়া), ২ অক্টোবর (হি.স.) :পুজোর মাঝেই হঠাত্‍ বিপত্তি। দুর্ঘটনা এড়াতে বন্ধ করে দেয়া হল কল্যাণীর টুইন টাওয়ার মণ্ডপ। আপাতত বন্ধ দর্শনার্থীদের প্রবেশ। ষষ্ঠীর সন্ধ্যেয় প্রবল বৃষ্টির জেরে আচমকাই শর্ট সার্কিটের ঘটনা ঘটে পুজো মন্ডপে। বিপদ এড়াতে নদিয়ার কল্যাণী আইটিআই মোড় দুর্গোত্‍সব কমিটি এবং স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে তৈরি টুইন টাওয়ার মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হল।

৪০ লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছে মণ্ডপ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত টুইন টাওয়ার উঠে এসেছে নদীয়ার কল্যাণীতে। এই পুজার মণ্ডপ ঘিরে দর্শনার্থীদের আগ্রহ চোখে পড়ার মতো। পুজো শুরুর আগে থেকেই দর্শনার্থীরা ভিড়ে জমাতে শুরু করেছিলেন। দেড়শ ফুটেরও বেশি উঁচু এই পুজো মন্ডপে পঞ্চমীর রাতেই ছিল বাঁধভাঙ্গা ভিড়। ষষ্ঠীর বিকেল গড়াতে না গড়াতেই ভিড় আরও বাড়তে থাকে। ষষ্ঠীর সন্ধ্যে বেলা আচমকা শর্ট সার্কিট হয়ে যায় মণ্ডপটি। তার উপর চলে বৃষ্টি। ফলত কোনও দুর্ঘটনা এড়াতে মণ্ডপটি বন্ধ করে দেন পুজো উদ্যোক্তারা। ষষ্ঠীর সন্ধ্যে বেলা আচমকা শর্ট সার্কিট হয়ে যায় মণ্ডপে। তার উপর দফায় দফায় চলে বৃষ্টি। কোনও দুর্ঘটনা এড়াতে মণ্ডপটি বন্ধ করে দেন পুজো উদ্যোক্তারা।

Releated Posts

উজবেক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে তাসখন্দে অনুষ্ঠিত বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফলগুলি রবিবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

ভারত-উজবেকিস্তান সম্পর্ক উন্নীত হয়ে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’: প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

‘মহানায়ক’ উত্তম কুমার থেকে নারী ক্ষমতায়ন—‘মন কি বাত’-এ নানা সাফল্যের কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): বাংলার কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে নারী ক্ষমতায়ন,…

ByByNews Desk Aug 30, 2026

মাদকমুক্ত ভারত গড়তে ‘নশামুক্ত যুব’ অভিযানে সকলকে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশজুড়ে গতি পেয়েছে ‘নশামুক্ত যুব ফর বিকশিত…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top