News Flash

Image

Durga Puja:দুর্গাপুজোয় জন জোয়ারে ভাসছে কাকদ্বীপও

কাকদ্বীপ, ২ অক্টোবর (হি. স.): মহানগর থেকে জেলা, পুজোর আমেজ যেন সর্বত্র ৷ পায়ে পায়ে দর্শনার্থীরা মণ্ডপমুখী হচ্ছে ৷ কলকাতার পাশাপাশি জেলার মণ্ডপে উপচে পড়া ভিড় ৷ কলকাতা মহানগরীকে টেক্কা দিতে এবার প্রস্তুত দক্ষিণ ২৪পরগনা জেলার প্রত্যন্ত এলাকার কাকদ্বীপ অঞ্চল । কলকাতার পাশাপাশি জন জোয়ারে ভাসছে কাকদ্বীপও । সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ এলাকার অন্যতম এলাকা হল কাকদ্বীপ ।

দক্ষিণ ২৪পরগনা জেলার বিধান সংঘের প্রতিমাশহরতলীর পুজোকে টেক্কা দিতে এবার কাকদ্বীপের অমৃতায়ন সংঘের ভাবনা খেরওয়াল উপজাতির জীবনযাত্রা । কাকদ্বীপের অমৃতায়ন সংঘ এ বছর ৩৬তম বর্ষে পদার্পণ করেছে । পঞ্চমীর সন্ধ্যা থেকে জনজোয়ারে ভাসছে এই পুজোগুলি । মণ্ডপে ফুটে উঠছে খেরওয়াল উপজাতির জীবনযাত্রা নানান চিত্র । ক্লাবের সদস্য জানান, করোনা মহামারীদের দু’বছর তেমনভাবে দর্শনার্থী আসেনি কাকদ্বীপে ৷ এবার পরিস্থিতি স্বাভাবিক হতেই উপচে পড়বে ভিড় । এমনটাই আশা করছে তারা ।

কলকাতার হেরিটেজ দুর্গাপুজো দেখতে শহরে ফরাসি ইঞ্জিনিয়াররাঅন্যদিকে কাকদ্বীপের অন্যতম সেরার লড়াইয়ে পিছিয়ে নেই সুভাষ নগরের বিধান সংঘ । এ বছরে তাদের ভাবনা রূপসী বাংলা । ২৬তম বর্ষে পদার্পণ করেছে এবারের পুজো । বাজেট আনুমানিক ছয় লক্ষ টাকা ৷ মণ্ডপ তৈরি হয়েছে বিভিন্নরকম গাছের ডাল, পাতা ও গ্রাম বাংলায় ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে । থিমের সঙ্গে সাবেকিয়ানার ছোঁয়া কার্যত মন জয় করে নিচ্ছে দর্শনার্থীদের । পুজোর দিনগুলিতে ভিড় উপচে পড়বে বলে আশা করছেন পুজো উদ্যোক্তারা ।

Releated Posts

উজবেক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে তাসখন্দে অনুষ্ঠিত বৈঠকের গুরুত্বপূর্ণ ফলাফলগুলি রবিবার তুলে ধরলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

ভারত-উজবেকিস্তান সম্পর্ক উন্নীত হয়ে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’: প্রধানমন্ত্রী মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারত ও উজবেকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Aug 30, 2026

‘মহানায়ক’ উত্তম কুমার থেকে নারী ক্ষমতায়ন—‘মন কি বাত’-এ নানা সাফল্যের কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): বাংলার কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানানো থেকে শুরু করে নারী ক্ষমতায়ন,…

ByByNews Desk Aug 30, 2026

মাদকমুক্ত ভারত গড়তে ‘নশামুক্ত যুব’ অভিযানে সকলকে সামিল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে দেশজুড়ে গতি পেয়েছে ‘নশামুক্ত যুব ফর বিকশিত…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top